Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সোমবার ইমরানের সঙ্গে বৈঠকে ট্রাম্প, মোদীর সঙ্গে কথা হবে মঙ্গলবার

দ্য ওয়াল ব্যুরো : রবিবার হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেদিন তাঁর সঙ্গে মোদীর কথা হবে না। দু'জনে আলোচনায় বসবেন মঙ্গলবার। তার আগের দিন ট্রাম্প কথা

সোমবার ইমরানের সঙ্গে বৈঠকে ট্রাম্প, মোদীর সঙ্গে কথা হবে মঙ্গলবার

শেষ আপডেট: 21 September 2019 06:32

দ্য ওয়াল ব্যুরো : রবিবার হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেদিন তাঁর সঙ্গে মোদীর কথা হবে না। দু'জনে আলোচনায় বসবেন মঙ্গলবার। তার আগের দিন ট্রাম্প কথা বলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। দুই প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠক হবে নিউ ইয়র্কে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে মোদী ও ইমরানের বৈঠক হবে। আমেরিকার প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় হাউডি মোদী অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প। সেই রাতে তিনি হিউস্টন থেকে উড়ে আসবেন নিউ ইয়র্কে। পরে সেখান থেকে যাবেন ওহাইয়োতে। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে তাঁর বৈঠক হবে। ওই অফিসারের কথায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে অংশ নেবেন। ওইদিনই তিনি যাবেন ওহাইয়োতে। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের সঙ্গে তিনি প্রাট ইন্ডাস্ট্রি ঘুরে দেখবেন। সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার এক ফাঁকে ট্রাম্প একটি সভায় উপস্থিত থাকবেন। সেখানে তিনি বিশ্ব জুড়ে ধর্মীয় স্বাধীনতা রক্ষার আবেদন জানাবেন। এর পরে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং, মিশরের প্রেসিডেন্ট অল সিসি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে কথা বলবেন। ২৪ সেপ্টেম্বর ট্রাম্প রাষ্ট্রপুঞ্জে ভাষণ দেবেন। ওই দিন তিনি কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে। গত চার মাসে এই নিয়ে চারবার বৈঠকে বসতে চলেছেন মোদী এবং ট্রাম্প। পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক বছর ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, তা স্থির হয়ে যাবে মঙ্গলবারই। দুই নেতা সম্ভবত আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন। ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হবে।

```