Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা! ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে ধর্মঘটে ট্রাক চালকরা

প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তার মধ্যে সরকার পদক্ষেপ না করলে ধর্মঘট লাগাতার করা হতে পারে। সেক্ষেত্রে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়তে পারে।

দেশজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা! ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে ধর্মঘটে ট্রাক চালকরা

শেষ আপডেট: 2 January 2024 15:00

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের নতুন ‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদে দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক চালকরা। যার জেরে সারা দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা বাড়ছে। কারণ, পেট্রল পাম্পে ট্যাঙ্কারে করে তেল যারা আনেন, সেই ট্যাঙ্কার চালকরাও শামিল হয়েছেন এই ধর্মঘটে।

প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তার মধ্যে সরকার পদক্ষেপ না করলে ধর্মঘট লাগাতার করা হতে পারে। সেক্ষেত্রে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়তে পারে।

আগে ‘হিট অ্যান্ড রান’ আইনে ২ বছরের সাজা হত। নয়া আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাকচালকরা মঙ্গলবার থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন।

আন্দোলনে শামিল হয়েছেন পাম্পে জ্বালানি সরবরাহকারী হাজার হাজার ট্যাঙ্কার চালকরাও। এমনকী আন্দোলনকারীদের ধর্মঘটে যোগ দিয়েছেন একাংশ বাসচালকরাও। বিক্ষিপ্তভাবে অটো চালকরাও যোগ দিয়েছেন এই আন্দোলনে।

আন্দোলনকারীদের বক্তব্য, বহু ক্ষেত্রে চালকদের দোষ থাকে না। তা সত্ত্বেও এমন নয়া আইন তাদের শাস্তির মুখে ফেলবে। তাই এই প্রতিবাদ আন্দোলন।

সারা দেশের সঙ্গে এদিন রাজ্যের একাধিক জায়গাতেও অবরোধে নেমেছেন ট্রাক চালকরা। পশ্চিমবঙ্গের ধূলাগড়, ডানকুনি, কুমারডুবি, চিরকুন্ডা, মাইথন সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছেন ট্রাকচালক ও বিভিন্ন পরিবহণ সংগঠনগুলি। বন্দর এলাকার রামনগর মোড়-সহ কলকাতার কয়েকটি রাস্তাতেও অবরোধ করেছেন বিক্ষুব্ধ ট্রাকচালকরা।

সবমিলিয়ে বছরের দ্বিতীয় দিনে পথে নেমে দুর্ভোগের মুখে আমজনতা। এদিকে তেল যদি ফুরিয়ে যায়! এই আশঙ্কায় এদিন বেলা যত গড়াচ্ছে পেট্রল পাম্পগুলিতে ততই ভিড় বাড়ছে বাইক চালক এবং চার চাকার চালকদের।


```