Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গাড়ির কাগজপত্র নেই, পুরানো আইনেই ওড়িশায় ট্রাক চালককে জরিমানা ৬ লক্ষ

দ্য ওয়াল ব্যুরো : মোটর ভেহিকেল অ্যাক্ট ২০১৯-এ বিপুল পরিমাণে জরিমানা আদায় করার ব্যবস্থা হয়েছে বলে আপত্তি উঠেছে নানা মহলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, এমনকী গুজরাত, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও জানিয়ে দিয়েছে

গাড়ির কাগজপত্র নেই, পুরানো আইনেই ওড়িশায় ট্রাক চালককে জরিমানা ৬ লক্ষ

শেষ আপডেট: 14 September 2019 11:28

দ্য ওয়াল ব্যুরো : মোটর ভেহিকেল অ্যাক্ট ২০১৯-এ বিপুল পরিমাণে জরিমানা আদায় করার ব্যবস্থা হয়েছে বলে আপত্তি উঠেছে নানা মহলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, এমনকী গুজরাত, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও জানিয়ে দিয়েছে, নতুন আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে না। এরই মধ্যে নাগাল্যান্ডের এক ট্রাক মালিককে ৬ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা করলেন ওড়িশার পরিবহণ দফতরের অফিসাররা। পুরানো আইনেই ওই জরিমানা করা হয়েছে। গত ১০ অগস্ট ওড়িশার সম্বলপুর জেলায় ওই জরিমানা করা হয়। সম্প্রতি জরিমানার চালানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্বলপুরের আরটিও ললিতমোহন বেহরা বলেন, গত ১০ অগস্ট ট্রান্সপোর্ট অফিসাররা নাগাল্যান্ডে রেজিস্টার্ড একটি ট্রাককে থামান। কারণ ওই ট্রাক রাস্তায় অন্যান্য গাড়ির চলাচলে বাধা সৃষ্টি করছিল। তাঁর কথায়, আমরা গাড়ির কাগজপত্র পরীক্ষা করে জানতে পারি, ২০১৪ সাল থেকে তার মালিক রোড ট্যাক্স দেননি। শুধু তাই নয়, ট্রান্সপোর্ট অফিসাররা দেখেন, গাড়িতে বিমার কাগজপত্র নেই, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট নেই, এমনকী পারমিটও নেই। বিধি ভেঙে ট্রাকে যাত্রীও বহন করা হচ্ছিল। ওড়িশার মোটর ভেহিকেলস ট্যাক্সেশন অ্যাক্ট অনুযায়ী ট্রাক মালিকের বকেয়া করের পরিমাণ ছিল ৬ লক্ষ ৪০ হাজার টাকা। আমরা পুরানো মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী মালিকের ওপরে ৬ লক্ষ ৫৩ হাজার টাকা ট্যাক্স ধার্য করেছি। ট্রাকের মালিকের নাম শৈলেশ শংকর কুমার লাল গুপ্তা। তিনি নাগাল্যান্ডের ফিক টাউনের বেথেল কলোনিতে থাকেন। গাড়িটি চালাচ্ছিলেন দীলিপ কাটরা। তাঁর বাড়ি ঝাড়সুগুড়ায়। ট্রাকটি এখনও সম্বলপুর জেলায় রাখা আছে। কারণ মালিক এখনও জরিমানার টাকা জমা দেননি। আরটিও জানিয়েছে, সংশোধিত মোটর ভেহিকেল আইন অনুযায়ী ট্রাকের মালিককে ৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কারণ তিনি বিমা ও পলিউশন সার্টিফিকেট ছাড়া রাস্তায় গাড়ি বার করেছেন।

```