Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিজেপিকে ঠেকাতে তেলেঙ্গানায় ভোট এগোতে পারে টিআরএস, বিধায়কের বৈঠকে ডাকলেন কেসিআর

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao) আগামীকাল শনিবার তাঁর দল তেলেঙ্গানা (Telangana) রাষ্ট্র সমিতির বিধায়ক ও সাংসদদের বৈঠক ডেকেছেন। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরই তাঁদের হায়দরাবাদে আসতে ব

বিজেপিকে ঠেকাতে তেলেঙ্গানায় ভোট এগোতে পারে টিআরএস, বিধায়কের বৈঠকে ডাকলেন কেসিআর

শেষ আপডেট: 2 September 2022 06:45

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao) আগামীকাল শনিবার তাঁর দল তেলেঙ্গানা (Telangana) রাষ্ট্র সমিতির বিধায়ক ও সাংসদদের বৈঠক ডেকেছেন। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরই তাঁদের হায়দরাবাদে আসতে বলা হয়। রীতিমত হুইপ জারির ভাষায় চিঠি পাঠিয়ে বলা হয়েছে দলীয় সুপ্রিমোর ওই বৈঠকে উপস্থিত থাকতেই হবে। আগামীকালও ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। তারপর হবে বিধায়ক, সাংসদদের বৈঠক।

কেসিআরের এই আচমকা মন্ত্রিসভা ও বিধায়ক, সাংসদদের বৈঠক ডাকার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে, টিআরএস সভাপতি বিধানসভার ভোট এগিয়ে আনতে পারেন। আগামী বছর পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান না।

কেন এমন ভাবনাচিন্তা চলছে? রাজনৈতিক মহলের খবর, বিজেপির লাগাতার আক্রমণের মুখে এই কৌশল নিতে পারেন কেসিআর। তেলেঙ্গানা দখলে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঝাঁপিয়েছেন। মাস দুই আগে সেখানে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক করে তেলেঙ্গানা দখলের ডাক দিয়েছে। প্রতিদিন পালা করে কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্য সফর করছেন। তুলে ধরছেন রাজ্য সরকারের ব্যর্থতা। দীর্ঘ বিচ্ছেদ কাটিয়ে ফের তেলেগু দেশম পার্টির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে বিজেপি। সম্প্রতি টিডিপির প্রতিষ্ঠাতা প্রয়াত এনটি রামা রাওয়ের নাতি জুনিয়র এনটিআরের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ।

ওয়াকিবহাল মহলের মতে কেসিআর বিজেপিকে প্রস্তুতির আর সময় দিতে চান না। তাই ভোট এগোনোর ভাবনা নিয়ে আলোচনা শুরু করতে চলেছেন। বিজেপি টিআরএস বিধায়কদের ভাঙিয়ে নিতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

যদিও মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে রাজ্যে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মসূচী, নতুন চালু হওয়া পেনশন প্রকল্প, আদিবাসীদের জমিদান কর্মসূচি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। তবে তাতে জল্পনায় ভাটা পড়েনি।

কারণ, তেলেঙ্গানায় ২০১৪ সালে টিআরএস ক্ষমতায় আসার পর থেকে গত আট বছরে, মুখ্যমন্ত্রী কখনও বিধায়ক, এমএলসি এবং সাংসদদের সঙ্গে কল্যাণমূলক প্রকল্প, উন্নয়ন কর্মসূচি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেননি। শুধু ধান সংগ্রহের বিষয়ে কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আলোচনা ও আন্দোলন কর্মসূচি তৈরি করার সময় এমন বৈঠক করেছিলেন এবছরের গোড়ায়।

টিআরএসের অন্দরে জল্পনা ছড়িয়েছে, কেসিআর বিধানসভা ভেঙে দিয়ে আগামী বছরের মে মাসে নির্ধারিত কর্নাটক বিধানসভা নির্বাচনের সঙ্গে তেলেঙ্গানার ভোট করিয়ে নিতে পারেন। সূচি অনুযায়ী তেলেঙ্গানা বিধানসভার নির্বাচন আগামী বছর ডিসেম্বরে হওয়ার কথা। কিন্তু আগের বারের মতো এবারও বিধানসভা ভেঙে দিতে পারেন। আগের ভার ভোট এক বছর এগিয়ে ২০১৮- র সেপ্টেম্বরে করেছিলেন।

এবার বিজেপি ভীতি ছাড়াও নির্বাচন এগোনোর ভাবনার পিছনে কাজ করছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিমের একটি সমীক্ষা রিপোর্ট। তাতে বলা হয়েছে, অর্ধেক বিধায়ককে নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ আছে। ফলে সময় যত গড়াবে তত অসন্তোষ বেড়ে যাওয়ার সম্ভাবনার দিকটি মাথায় রাখতে হচ্ছে কেসিআরকে।

কয়েকটি জেলায় প্রকাশ্যে আসা বিধায়ক, এমএলসি এবং মন্ত্রীদের মধ্যে মতবিরোধ এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের ঘটনাগুলিও দলীয় নেতৃত্বকে বিব্রত করে তুলেছে।

তাছাড়া নিজের রাজ্যে ভোট করিয়ে নিয়ে কেসিআর নিজেকে ২০২৪ এর লোকসভা ভোটের প্রচারের জন্য মুক্ত রাখতে চান। নরেন্দ্র মোদীর মোকাবিলায় নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার বাসনা রয়েছে তাঁর।

ফের ভূস্বর্গে জঙ্গি হামলা! পুলওয়ামায় গুলিবিদ্ধ বাংলার শ্রমিক


```