Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঘুড়ি ওড়ানো নিয়ে ঝামেলা, বরাহনগরে বাবা-ছেলেকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুনের চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোর দিনেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বরাহনগরে (Baranagar)। ঘুড়ি ওড়ানো নিয়ে ঝামেলার জেরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুনের চেষ্টা (Attempt to murder) করে তাঁদেরই এক প্রতিবেশী যুবক। প্রাণে বেঁচে গিয়েছেন দু’জনেই, ত

ঘুড়ি ওড়ানো নিয়ে ঝামেলা, বরাহনগরে বাবা-ছেলেকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুনের চেষ্টা

শেষ আপডেট: 19 September 2021 02:48

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোর দিনেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বরাহনগরে (Baranagar)। ঘুড়ি ওড়ানো নিয়ে ঝামেলার জেরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুনের চেষ্টা (Attempt to murder) করে তাঁদেরই এক প্রতিবেশী যুবক। প্রাণে বেঁচে গিয়েছেন দু’জনেই, তবে আঘাত গুরুতর। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী কলোনির একটি ভাড়া বাড়ির ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছিলেন শুকদেব হালদার (৪৮) ও তাঁর ছেলে সুশান্ত হালদার (২৫)। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘুড়ি কাটাকাটি নিয়ে পাশের বাড়ির কয়েকজনের সঙ্গে বচসা হচ্ছিল। শুকদেব মজার ছলেই কথা কাটাকাটি করছিলেন। সেই সময় ছাদে উঠে আসে ওই যুবক। নিজে ঘুড়ি না ওড়ালেও সে সকলের সঙ্গেই ঝামেলা করছিল। মদ্যপ অবস্থায় ছিল। শুকদেবকে সে ঝগড়া করতে বারণ করে। তাতে পাত্তা না দেওয়ায় শুকদেবকে পাঁজাকোলা করে তুলে ছাদ থেকে নীচে ফেলে দেয়। শুকদেবের ছেলে সুশান্ত পুলিশকে জানিয়েছেন, ছাদ থেকে পাশেই একটি টালির চালের ঘরে গিয়ে পড়েন তাঁর বাবা। টালি ভেঙে ঘরের ভেতরে খাটের ওপরে পড়েছিলেন বলে তিনি বেঁচে যান। বাবাকে ছাদ থেকে ফেলে দিতে থেকে প্রতিবাদ করেন সুশান্ত। তখন তাঁকেও একইভাবে ফেলে দেওয়া হয়। ঘটনা দেখে ছুটে আসেন এলাকার লোকজন। তাঁরাই বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডের পুর কোঅর্ডিনেটর অঞ্জন পাল বলেছেন, ওই যুবকের নাম অজিত রাজবংশী। এলাকায় তার বদনাম আছে। ভোটের সময়েও নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়েছিল। এলাকাবাসীকে নানাভাবে উত্যক্ত করে। ওই যুবকের শাস্তি দাবি করেছেন স্থানীয়রাও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```