Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আমেরিকায় ধ্বংসলীলা চালাচ্ছে হ্যারিকেন, শিশু সহ মৃত পাঁচ

দ্য ওয়াল ব্যুরো : উত্তর ক্যারোলিনায় তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স ধীরে ধীরে সরছে দক্ষিণ ক্যারোলিনার দিকে। শোনা যাচ্ছে হতাহতের খবর। উইলমিংটনে একটি বাড়ির ওপরে গাছ ভেঙে পড়ে মারা গিয়েছেন এক মা ও তাঁর শিশু সন্তান। শুক্রবার সকালে ঝড়ের মধ্যে হ

আমেরিকায় ধ্বংসলীলা চালাচ্ছে হ্যারিকেন, শিশু সহ মৃত পাঁচ

শেষ আপডেট: 15 September 2018 06:37

দ্য ওয়াল ব্যুরো : উত্তর ক্যারোলিনায় তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স ধীরে ধীরে সরছে দক্ষিণ ক্যারোলিনার দিকে। শোনা যাচ্ছে হতাহতের খবর। উইলমিংটনে একটি বাড়ির ওপরে গাছ ভেঙে পড়ে মারা গিয়েছেন এক মা ও তাঁর শিশু সন্তান। শুক্রবার সকালে ঝড়ের মধ্যে হ্যাম্পস্টেড শহরে এক মহিলা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর বাড়ি থেকে ফোন পেয়ে এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা দ্রুত রওনা হন।  কিন্তু গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা যখন রোগীর কাছে গিয়ে পৌঁছলেন, তখন তিনি মারা গিয়েছেন। ঝড়ের মধ্যে একজন জেনারেটর নিয়ে কাজ করার সময় মারা গিয়েছেন। আর একজন কুকুর নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। তিনিও ঝড়ের মধ্যে মারা গিয়েছেন। শহরের হাসপাতালগুলিতে বহু সংখ্যক মানুষ ঝড়ের সময় আহত হয়ে ভর্তি হয়েছেন। শহরের রাস্তায় জমেছে জল। দেখে নদী মনে হচ্ছে। হাজার হাজার মানুষ বাড়িতে আটকে পড়েছেন। নিউ বার্ন শহরে জলমগ্ন এলাকা থেকে ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। স্থলভূমিতে আছড়ে পড়ার পরে ঝড়ের গতিবেগ কমছে। তাও সপ্তাহের শেষটা দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না ক্যারোলিনার। https://twitter.com/ABC/status/1040535436886790144 https://twitter.com/FoxNews/status/1040732223501164545

```