Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আবার ট্রলি ব্যাগ আতঙ্ক, ভিতরে পিস পিস করে কাটা দেহ! কলকাতার পর এবার উত্তর দিনাজপুর

পাশ দিয়ে বয়ে গিয়েছে বাইপাস সড়ক। সেই সড়ক সংলগ্ন ভুট্টা খেত থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার দেহ।

আবার ট্রলি ব্যাগ আতঙ্ক, ভিতরে পিস পিস করে কাটা দেহ! কলকাতার পর এবার উত্তর দিনাজপুর

এই সেই ট্রলি ব্যাগ।

শেষ আপডেট: 2 May 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) পর এবার উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)। রাজ্যে আবার ট্রলি ব্যাগ আতঙ্ক (Trolley bag panic)! ট্রলি ব্যাগ থেকে এবার মিলল পিস পিস করে কাটা মৃতদেহ!

 ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনা খোদা এলাকা। পাশ দিয়ে বয়ে গিয়েছে বাইপাস সড়ক। সেই সড়ক সংলগ্ন ভুট্টা খেত থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার দেহ।

এদিন স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে ভুট্টা ক্ষেতের পাশে পড়ে রয়েছে ট্রলি ব্যাগ। খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমান সেখানে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ব্যাগ খুলতেই দেখা যায় ট্রলি ব্যাগের মধ্যে পিস পিস করে রাখা আছে দেহ!

 মৃতর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কখন কে এই ট্রলি ব্যাগ ফেলে রেখে গেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

স্থানীয় বাসিন্দারা বলেন, আগে কখনও এলাকায় এভাবে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। ফলে বাইরের কোনও এলাকা থেকে রাতের অন্ধকারে বা ভোরের দিকে দেহটি কে বা কারা ফেলে রেখে যেতে পারে। এদিকে স্থানীয়রা দেহ শনাক্ত করতে না পারায় পুলিশেরও অনুমান, অন্য কোনও এলাকার দেহ হতে পারে। 

এর আগে চলতি বছরের শুরুতে কলকাতা থেকে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল তৈরি হয়েছিল। ট্রলি ব্যাগে করে গঙ্গায় দেহ ভাসাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল অভিযুক্তরা।


```