Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ত্রিপুরার সেমিফাইনাল: তিনটি কেন্দ্রে এগোচ্ছে বিজেপি, প্রেস্টিজ ফাইটে এগিয়ে সুদীপ

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল ৮টা থেকে ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচনের (Tripura Bypoll) ফল ঘোষণা শুরু হয়েছে। প্রথম দু’ঘণ্টার যা ট্রেন্ড তা যদি শেষ অবধি বজায় থাকে, তাহলে তেইশের বিধানসভা ভোটের আগে স্বস্তিতেই থাকবে গেরুয়া শিবির (BJP

ত্রিপুরার সেমিফাইনাল: তিনটি কেন্দ্রে এগোচ্ছে বিজেপি, প্রেস্টিজ ফাইটে এগিয়ে সুদীপ

শেষ আপডেট: 26 June 2022 07:02

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল ৮টা থেকে ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচনের (Tripura Bypoll) ফল ঘোষণা শুরু হয়েছে। প্রথম দু’ঘণ্টার যা ট্রেন্ড তা যদি শেষ অবধি বজায় থাকে, তাহলে তেইশের বিধানসভা ভোটের আগে স্বস্তিতেই থাকবে গেরুয়া শিবির (BJP)। কারণ চারটির মধ্যে তিনটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি।

৬ আগরতলা আসনটিতে প্রেস্টিজ ফাইট ছিল বিজেপি থেকে কংগ্রেসে আসা সুদীপ রায় বর্মনের (Sudip Roy Barman) জন্য। তাতেও দেখা যাচ্ছে মর্যাদার লড়াইয়ে এগিয়ে রয়েছেন সুদীপ। বিজেপি প্রার্থীর থেকে তিনি প্রথম ২ ঘণ্টায় প্রায় তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হয়েছিল মানিক সাহাকে (Manik Saha)। যেহেতু তিনি বিধায়ক ছিলেন না তাই কোনও না কোনও কেন্দ্র থেকে তাঁকে লড়ে জিততেই হত। বরদোয়ালি কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ২ ঘণ্টায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনিও।

অন্যদিকে সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। এখনও অবধি যা হিসেব তাতে চারটি কেন্দ্রেই সেভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল কংগ্রেস। যুবরাজনগর কেন্দ্রটি এর আগে জিতেছিল সিপিএম। প্রাথমিক ট্রেন্ড বলছে বামেদের পক্ষে সেই আসন ধরে রাখা মুশকিল। তবে এটা প্রথম ২ ঘণ্টার ট্রেন্ড। ভোট গণনা শেষ হতে দুপুর গড়িয়ে যাবে। এখন দেখার শেষ পর্যন্ত কী ফলাফল দাঁড়ায় ত্রিপুরার সেমিফাইনালে।


```