Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পার্টি অফিসে তালা দিলেন তৃণমূল কর্মীরা! অভিযোগ, টাকার বিনিময়ে খাসজমিতে লোক বসাচ্ছেন নেতারা

সরকারি জমি জবর দখলের প্রশ্নে সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, "সরকারি জমি জবরদখল বরদাস্ত করা হবে না। সে যেই হোক না কেন।"

পার্টি অফিসে তালা দিলেন তৃণমূল কর্মীরা! অভিযোগ, টাকার বিনিময়ে খাসজমিতে লোক বসাচ্ছেন নেতারা

তালা ঝোলানোর আগে পার্টি অফিস থেকে পতাকা খুলে নিচ্ছেন কর্মীরা। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 18 July 2024 23:18

দ্য ওয়াল ব্যুরো: এবার দলের একাংশ নেতার বিরুদ্ধেই সরকারি জমি জবরদখল করে লোক বসানোর অভিযোগে পার্টি অফিসে তালা ঝোলালেন তৃণমূলের কর্মীরা। বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রের রাধামোহনপুর অঞ্চলের  তুড়িয়া এলাকায়।

কর্মীদের অভিযোগ, নেতৃত্বকে বারংবার জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় পার্টি অফিসে তালা ঝোলানোর সিদ্ধান্ত। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়।

প্রসঙ্গত, সরকারি জমি জবর দখলের প্রশ্নে সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, "সরকারি জমি জবরদখল বরদাস্ত করা হবে না। সে যেই হোক না কেন।"

এমনকী মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির তৃণমূল নেতা ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছিল পুলিশ। পরে একই অভিযোগে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূলের সহ-সভাপতি তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য গৌতম গোস্বামীকেও দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ।

ডেবরার তুড়িয়া অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি তারক কুন্ডুর অভিযোগ, এলাকায় সেচ দফতরের কিছু জমি রয়েছে। সেই খাস জমিগুলি জবরদখল করে টাকার বিনিময়ে সেখানে লোক বসাচ্ছেন নেতারা। বেছে বেছে বিজেপির লোকেদের ওই খাস জমিতে বসানো হচ্ছে বলেও অভিযোগ। নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তারকের নেতৃত্বে কয়েকশ তৃণমূল কর্মী বৃহস্পতিবার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন।

বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ কর। অন্যদিকে ঘটনাকে সামনে রেখে তৃণঁমূলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির ব্লক নেতা কাশীনাথ বসু। তিনি বলেন, "বখরাকে কেন্দ্র তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বর্হিপ্রকাশ। এটাই তো ওদের দলের চরিত্র।"


```