Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল বাংলার জন্য বিরাট ধোঁকা, কেন্দ্রের ১৬টি বড় প্রকল্প আটকে রেখেছে: মোদী

মোদীকে 'পরিযায়ী' বলে কটাক্ষ করে 'বাংলার ১.৭ লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা কেন্দ্র কেন এখনও আটকে রেখেছে?' সেই প্রশ্ন তুলেছিল তৃণমূল।

তৃণমূল বাংলার জন্য বিরাট ধোঁকা, কেন্দ্রের ১৬টি বড় প্রকল্প আটকে রেখেছে: মোদী

আলিপুরদুয়ারের সভায় প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 29 May 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পা রাখার আগেই বুধবার রাজ্যের শাসকদল তৃণমূলের (TMC) দুর্নীতি (Corruption) নিয়ে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। জবাবে মোদীকে 'পরিযায়ী' বলে কটাক্ষ করে 'বাংলার ১.৭ লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা কেন্দ্র কেন এখনও আটকে রেখেছে?' সেই প্রশ্ন তুলেছিল তৃণমূল।

বৃহস্পতিবার আলিপুর দুয়ারের সভা থেকে যার জবাব দিতে গিয়ে দুর্নীতির পাশাপাশি তৃণমূলের সরকারের বিরুদ্ধে উন্নয়ন বিরোধী তকমাও সাঁটিয়ে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, "কোথাও হাইওয়ে, কোথাও মেট্রো, কোথাও রাস্তা অর্ধেক তৈরি হয়ে রয়েছে। বাংলায় ১৬টি বড় প্রকল্প আটকে রেখেছে এই তৃণমূলের সরকার। এদের জন্যই বাংলার উন্নয়ন হয় না। এরা বাংলার মানুষের জন্য বিরাট বড় ধোঁকা।"

মোদী এও বলেন, "কেন্দ্র সরকারের যে যে যোজনা এখানে আছে সেগুলোই পুরোপুরি দেয় না। কেন্দ্রের ৪ হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা ছিল। কিন্তু হল না। ৪০০ কিমি রাস্তাও হয়নি। কারণ, এরা করতে দেয়নি।"

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র গরিব মানুষের টাকা আটকে রেখেছে বলে বারে বারে অভিযোগ করে এসেছে রাজ্য সরকার। টাকা না পেয়ে রাজ্যের তরফে বাংলা আবাস যোজনা প্রকল্পে গরিব মানুষের বাড়িও তৈরি করে দেওয়া হচ্ছে। মোদী অবশ্য এজন্য দায়ী করেছেন তৃণমূলের কাটমানিকে। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার গোটা দেশে ঘর তৈরি করে দিচ্ছে গরিবদের। কিন্তু এখানে সরকার করতে দেয় না। কারণ তৃণমূলের লোক এই টাকা থেকে কাটমানি খায়। কেন তৃণমূল এত নির্মম?

চা বাগানের শ্রমিক থেকে গরিব-দলিত,  পিছিয়ে পড়া শ্রেণি, জনজাতি প্রত্যেকটি সম্প্রদায়কে নিয়েই তৃণমূল ভোটের রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "রাজনীতি নিজের জায়গায়, কিন্তু গরিব-দলিত- পিছিয়ে পড়া শ্রেণি-মহিলাদের সঙ্গে কেন রাজনীতি করছে তৃণমূল? ওবিসি নিয়ে যে যে সুবিধা আছে তা বাংলায় লাঘুই হতে দেয় না। একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার এখানে চালু করে না।

তৃণমূলের সরকার কতখানি জনবিরোধী তা বোঝাতে প্রধানমন্ত্রী এও বলেন, রাজ্যে বিশ্বকর্মা ভাই-বোন আছে। যাদের শৈল্পিক সত্বা অসাধারণ। বিজেপি  বিশ্বকর্মা যোজনা এনেছে। এই প্রকল্পে লোকজন ট্রেনিং পান, টুলকিট পান। কিন্তু এ রাজ্যের আট লক্ষ অ্যাপ্লিকেশন আটকে আছে।

জনজাতিদের প্রতিও তৃণমূল কীভাবে অবিচার করেছে তার উদাহরণ দিতে গিয়ে মোদী বলেন, ২০২২ সালে এনডিএ এক আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করেছিল, তখন তৃণমূলই সবার আগে বিরোধিতা করে। আদিবাসীদের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। এরা গরিব আদিবাসীর বিকাশ হতে দেয় না। তাই তো বাংলায় পিএম জন্ম যোজনা লাগু করতে দেয় না এরা।

সম্প্রতি নীতি আযোগের বৈঠকে বাংলার সরকারের কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না। এদিনের সভায় ওই প্রসঙ্গ টেনে মোদীর কটাক্ষ, "নীতি আয়োগের বৈঠকে গরিব মানুষের বিষয়ে আলোচনা হয়। সেখানে তৃণমূল ছিল না। কারণ, ওরা ২৪ ঘণ্টাই রাজনীতি করতে ব্যস্ত!"


```