Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ

জেলা রাজনীতিতে অনুব্রত এবং কাজলের রেষারেষি সর্বজনবিদিত। স্বভাবতই তাঁদেরকে নিয়ে ফিরহাদের এই বৈঠক আলাদা করে কৌতূহল তৈরি করেছে দলের অন্যান্য নেতা, কর্মীদের মধ্যে। 

অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ

অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে বিশেষ বৈঠকের পথে ফিরহাদ।

শেষ আপডেট: 14 June 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: এসেছিলেন দলের ২১ জুলাইয়ের প্রস্ততি কমিটির বৈঠকে (TMC preparation meeting of 21 July) যোগ দিতে। তবে কে জানতো সেখানে চমক অপেক্ষা করে আছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং কাজল শেখের (Kajal Sekh) জন্য। 

কাজল আগেই পৌঁছে গিয়েছিলেন ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। দুপুর ১২.৫৫ নাগাদ অনুব্রত সেখানে আসতেই তাঁদেরকে নিয়ে মূল বৈঠকস্থল ছেড়ে ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সূব্রত বক্সীর অফিসে পৌঁছন দলের বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তারপর বীরভূমের দুই নেতাকে নিয়ে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। ওই বৈঠকে বক্সী এবং ফিরহাদের পাশাপাশি ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসও। 

জেলা রাজনীতিতে অনুব্রত এবং কাজলের রেষারেষি সর্বজনবিদিত। স্বভাবতই তাঁদেরকে নিয়ে বক্সী-ফিরহাদদের এই বৈঠক আলাদা করে কৌতূহল তৈরি করেছে দলের অন্যান্য নেতা, কর্মীদের মধ্যে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানতে ফিরহাদের এই বৈঠক বলে দলের একাংশের অভিমত।

সুত্রের খবর, বক্সী-ববি হাকিমরা কেষ্ট-কাজলের উদ্দেশে বলেছেন, সামনে ভোট একসঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। সূত্রের খবর, এদিন বৈঠকে অনুব্রত মন্ডলকে মাথা ঠান্ডা রাখার কথা বলেছেন বক্সী -ববিরা

সম্প্রতি বীরভূমের আইসিকে গালিগালাজ, হুমকি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে কদর্য ভাষা ব্যবহার করার অভিযোগ উঠেছিল কেষ্টর বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই অডিও ঘিরে অস্বস্তিতে পড়ে দলও। দলের নির্দেশে ক্ষমা চেয়ে বিবৃতিও দেন কেষ্ট। তবে ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা রয়েছে।  ভাইরাল অডিওয় অনুব্রতর ভাষা নিয়ে সমাজেও নিন্দার ঝড় ওঠে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এদিনের বৈঠক থেকে তাঁকে মাথা ঠান্ডা রাখার পরামর্শও দেওয়া হয়েছে।


```