Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'খুন হয়ে যেতে পারি, মুখ্যমন্ত্রীকে জানাব', তৃণমূল কাউন্সিলরের আশঙ্কা শুনে কী বললেন সৌগত

গত শনিবার বেলঘরিয়ার (Belgharia) টেক্সম্যাকো ৪ নম্বর রেলগেটের কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বিকাশ সিং এবং আরও একজন।

'খুন হয়ে যেতে পারি, মুখ্যমন্ত্রীকে জানাব', তৃণমূল কাউন্সিলরের আশঙ্কা শুনে কী বললেন সৌগত

তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই ও দলের সাংসদ সৌগত রায়।

শেষ আপডেট: 10 March 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার বেলঘরিয়ার (Belgharia) টেক্সম্যাকো ৪ নম্বর রেলগেটের কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বিকাশ সিং এবং আরও একজন। ওই ঘটনার ৪৮ ঘণ্টা পরেও পুলিশ কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

এই নিয়ে মন্তব্য করতে গিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনার পাশাপাশি তিনি নিজেও খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন বেলঘরিয়ার স্থানীয় তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor) নির্মলা রাই।

শনিবার তৃণমূল কর্মী বিকাশের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নেপথ্যে দলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল। ওই জল্পনাকে বাড়িয়ে সোমবার সকালে তৃণমূল কাউন্সিলর নির্মলা বলেন, "তিন বছর আগে এভাবেই অনুপম দত্তকে খুন করা হয়েছিল। দুষ্কৃতি রাজ নিয়ে আমি মুখ খোলায় আমাকেও খুন করা হতে পারে!"

তিনি এও বলেন, "কাউন্সিলর বলে কি ছাড় পাব নাকি? ওদের স্বার্থে আঘাত লাগছে ওরা কি আমাকে ছেড়ে দেবে?" ঘটনার নেপথ্যে প্রভাবশালী কেউ রয়েছে বলেও দাবি করেছেন নির্মলাদেবী।

তবে তিনি কাদের কথা বলছেন তা অবশ্য খোলসা করতে চাননি। বরং কিছুটা রহস্য জিইয়ে রেখেই তৃণমূল কাউন্সিলর বলেন, "এলাকার মাফিয়া রাজ নিয়ে দু'বছর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এবারও যা জানানোর আমি তাঁকেই জানাব"।

শাসকদলের কাউন্সিলরের এহেন আশঙ্কা প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে বিরোধীরা। 

 প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা আচমকাই বাইকে করে আসে এবং গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন দলের আরও এক কর্মী। সূত্রের খবর, এটাই প্রথম নয়, এর আগেও তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের উপর হামলার ঘটনা ঘটেছে।

যদিও দলের কাউন্সিলরের এমন আশঙ্কাকে হাস্যকর বলে দাবি তৃণমূলের স্থানীয় সাংসদ সৌগত রায়ের বক্তব্য, "কাউন্সিলরকে কেউ কেন প্রাণে মারবে? সবটাই হাস্যকর।"


```