Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বসিরহাটে তৃণমূলের যুবনেতাকে এলোপাথাড়ি কোপ, চলল গুলি! ভর্তি কলকাতার হাসপাতালে

জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে আব্দুল কাদের মোল্লা নামে ওই তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা। ঘটনা বসিরহাট থানার বাঁশঝাড়ি এলাকার।

বসিরহাটে তৃণমূলের যুবনেতাকে এলোপাথাড়ি কোপ, চলল গুলি! ভর্তি কলকাতার হাসপাতালে

আক্রান্ত যুবক

শেষ আপডেট: 21 February 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে (Basirhat) যুব তৃণমূল নেতার ওপর হামলা (TMC Leader Attack)। কোপ দেওয়ার পর ৫ রাউন্ড গুলি চালিয়ে (Firing) পালাল দুষ্কৃতীরা।

অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে আব্দুল কাদের মোল্লা নামে ওই তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা। ঘটনা বসিরহাট থানার বাঁশঝাড়ি এলাকার।

আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, কিছুদিন আগে এলাকার একটি জমি জোর-জবস্তি দখলের চেষ্টা হচ্ছিল। তাতে বাধা দিতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের নিয়ে প্রতিবাদ করেন তিনি।

 

 

যাঁরা জমি দখল করার চেষ্টা করছিল তাঁরাই এই হামলার নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ তৃণমূল যুব নেতার। তাঁর কথায়, বৃহস্পতিবার রাতের বেলা ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল বাড়িতে হামলা চালায়। শুধু তাই নয়, আব্দুল-সহ তাঁর মা , স্ত্রী ও ছয় বছরের বাচ্চাকে বেধড়ক মারধর করে। তখনই একের পর এক কোপ মারা হয় আবদুলের শরীরে।

চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসতেই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে আরজি কর মেডিক্যালে নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। 


```