Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিজেপিতে তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী, মিঠুনের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন

ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি অধিকারি।

বিজেপিতে তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী, মিঠুনের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন

বিজেপিতে যোগ দিলেন রাণাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী

শেষ আপডেট: 11 May 2024 17:48

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ দিলেন রাণাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারির স্ত্রী। শনিবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখালেন স্বস্তিকা ভুবনেশ্বরী। 

কয়েক মাস আগেই বিধানসভায় গিয়ে পদত্যাগ করেন রানাঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। তাঁকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের আগেই বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। রানাঘাট কেন্দ্র থেকেই তাঁকে টিকিট দেওয়া হয়েছে। ভোটে লড়ার আগে তাই বিধায়ক পদ ছাড়েন। আর এবার তাঁর স্ত্রী যোগ দিলেন বিজেপিতে।

নদিয়ায় ভোটের শেষ দফার প্রচারে বিজেপির চমক। মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থীর স্ত্রী। হলফনামায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে তৃণমূল প্রার্থী জানিয়েছিলেন, 'বধূ নির্যাতনের মামলা চলছে, একসঙ্গে থাকি না'। এদিন তাহেরপুরে বিজেপির সভায় স্বস্তিকার হাতে দলীয় পতাকা তুলে দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'স্বস্তিকা ভুবনেশ্বরীর হাতে পতাকা তুলে দিলাম। এখনও তিনি বিরোধী প্রার্থীর আইনি স্ত্রী'। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, আইনিভাবে মুকুটমণি এবং স্বস্তিকার বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক যে তলানীতে, তা কারও কাছে অজানা নয়।

২০১৯ সালে লোকসভা ভোটের সময় মুকুটমণির নাম রাজ্য রাজনীতির শিরোনামে আসে। মতুয়া সম্প্রয়াদের এই চিকিৎসককে বিজেপি নেতৃত্ব প্রার্থী করেছিল রানাঘাট লোকসভা আসনে। কিন্তু রাজ্য সরকারি চাকরিতে তাঁর ইস্তফা গৃহীত না হওয়ায় লোকসভা ভোটে দাঁড়ানো হয়নি মুকুটমণির। শেষ মূহূর্তে রানাঘাট আসনে বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেন জগন্নাথ সরকার। এরপর ২০২১ সালের বিধানসভা ভোটে তাঁকে রানাঘাট দক্ষিণ আসন থেকে ফের প্রার্থী করে বিজেপি। ভোটে সার্বিক বিপর্যয় হলেও জয় পান মুকুটমণি। কিন্তু স্বস্তিকা ভুবনেশ্বরী ও ও মুকুটমণি অধিকারীর বিবাহজীবনে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল।

শোনা যায়, আইনের ছাত্রী স্বস্তিকার সঙ্গে মুকুটমণির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁদের দুজনের পরিবারের উপস্থিতিতে ২০২৩ সালের ২৮ মে রেজিস্ট্রি বিয়ে করেন মুকুটমণি ও স্বস্তিকা। বাইরের তেমন কেউ আমন্ত্রিত ছিলেন না। স্বস্তিকার অভিযোগ, বিয়ের পর দিন থেকেই বড় অঙ্কের টাকা দাবি করতে থাকেন মুকুটমণি অধিকারী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন স্বস্তিকা। তার পর ৭ জুন, বিয়ের মাত্র ১১ দিনের  মাথায় তিলজলা থামায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেন স্বস্তিকা। তবে কি এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র মতো বাংলার আরও এক দম্পতি রাজনীতির যুযুধান শিবিরে এলেন!


```