Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোটোকে শৃঙ্খলায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোড আনছে পরিবহণ দফতর

রাজ্যে মোট কত লক্ষ টোটো চলছে, সেই সঠিক পরিসংখ্যান এখনও পরিবহন দফতরের হাতে নেই। যদিও টোটো নিয়ে অভিযোগ নতুন নয়।

টোটোকে শৃঙ্খলায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোড আনছে পরিবহণ দফতর

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 October 2025 18:38

দ্য ইয়াল ব্যুরো: রাজ্যের রাস্তায় বেলাগাম টোটোর (WB Toto) দৌরাত্ম্য রুখতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (West Bengal Toto)। এবার প্রতিটি টোটোরই থাকবে নম্বর প্লেট। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। জানা গিয়েছে, আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের ভিত্তিতে নম্বর প্লেট দেওয়া হবে। নম্বর প্লেটে থাকবে কিউআর কোডও। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সমস্ত টোটোকেই রেজিস্ট্রেশনের (Toto Registration) আওতায় আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে রাজ্যে মোট কত লক্ষ টোটো চলছে, সেই সঠিক পরিসংখ্যান এখনও পরিবহন দফতরের হাতে নেই। যদিও টোটো নিয়ে অভিযোগ নতুন নয়। অসংখ্য এলাকায় বেপরোয়া টোটো চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, অটো ও বাসচালকেরাও। তবু মুখ্যমন্ত্রীর নির্দেশ, মানুষের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠা টোটো চলাচল বন্ধ করা যাবে না। তাই এবার টোটোকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পথে আনতে প্রশাসন বদ্ধপরিকর।

মন্ত্রী জানান, “এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হচ্ছে। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের পর নির্দিষ্ট রাস্তাতেই চলাচলের অনুমতি দেওয়া হবে।”

এরই মধ্যে সময়সীমাও নির্ধারিত হয়েছে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের কাজ শেষ করতে হবে। এই প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে। ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এরপর যেসব টোটোর নাম তালিকাভুক্ত হবে না, তাদের রাস্তায় চলতে দেওয়া হবে না। একযোগে এই অভিযান চালাবে পুলিশ, পরিবহন দফতর ও টোটো ইউনিয়নগুলি।

রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে দিতে হবে ১,০০০ টাকা। এরপর ছ’মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা করে বার্ষিক ১,২০০ টাকা ধার্য করা হবে। টোটোচালকদের বিমার আওতাতেও আনা হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে।

ভবিষ্যতে রাজ্যের রাস্তায় অড ও ইভেন নম্বরের ভিত্তিতে টোটো চালানোর পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ একদিন চলবে অড নম্বরের টোটো, পরদিন ইভেন নম্বরের। ২০২৬ সালের জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করার চিন্তাভাবনা চলছে। এই পুরো প্রক্রিয়া তদারকি করবে সংশ্লিষ্ট পুরসভা ও স্থানীয় থানা।

রাজ্য সরকারকে না জানিয়ে কোনও স্থানীয় ভেন্ডার বা সংস্থা ভবিষ্যতে টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না। সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত টোটো পরিবহন দফতরের নজরদারির আওতায় আসব। যাতে রাস্তায় বিশৃঙ্খলা নয়, চলে শৃঙ্খলাবদ্ধ গতিতে।


```