Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অপেক্ষার আর কিছুদিন, টানা ছুটি নিতে মুখিয়ে ভ্রমণপিপাসুরা! ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে

একাধিক ট্রেনের টিকিটই মিলছে না, ওয়েটিং অন্তত ১০০!

অপেক্ষার আর কিছুদিন, টানা ছুটি নিতে মুখিয়ে ভ্রমণপিপাসুরা! ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে

টিকিট খুব দ্রুত বিক্রি হচ্ছে - প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 August 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: হাফ চান্সকে ফুল চান্স করতে বরাবরই সক্ষম ভ্রমণপিপাসুরা। একটু সুযোগ পেলেই ছুটি কাটানোর প্ল্যানিং হয়ে যায়। তবে যখন সত্যি লম্বা ছুটির সুযোগ আসে তখন তো আর কথাই নেই। কী অবস্থা তৈরি হয় তা বলে দিচ্ছে ভারতীয় রেলই। একাধিক ট্রেনের টিকিটই মিলছে না, ওয়েটিং অন্তত ১০০! আগামী সপ্তাহেই যে বড় ছুটি মিলতে চলেছে। 

আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট। তারপরের একদিন অতিরিক্ত ছুটি নিলেই সপ্তাহে শেষে চার দিন ছুটি! অর্থাৎ বুধবার রাতের ট্রেন ধরলেই কেল্লাফতে। এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বাঙালি। তারই প্রতিফলন দেখা গেল ট্রেনের টিকিটে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গ সহ একাধিক জায়গা যাওয়ার ট্রেনের টিকিট এখনই মিলছে না। ওয়েটিং ১০০ ছাড়িয়ে গেছে। তাই কেউ যদি এই 'লং উইকেন্ডে' ঘুরতে যেতে চান, তাহলে এখনই টিকিট কাটতে হবে। 

রেলের তথ্য অনুযায়ী, ১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলের স্লিপার ক্লাসে এখনই ১০০-র কাছাকাছি ওয়েটিং লিস্ট রয়েছে।  একই ভাবে ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট প্রায় ১০০। ২২২০১ শিয়ালদহ - পুরী দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাস ও ৩ টায়ার এসি ক্লাসে ওয়েটিং লিস্ট ১০০-র বেশি অধিক রয়েছে। তাই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, সঠিক সময়ে টিকিট বুক করতে। যাতে ছুটি মিস না হয়। 

ইতিমধ্যেই দুর্গাপুজোর জন্য স্পেশ্যাল একাধিক ট্রেনের ঘোষণা করেছে রেল। আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি ভিন্ন রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। পুজোর সময়ে বহু মানুষ নানা জায়গায় ঘুরতে যান। ওই সময়টায় লম্বা ছুটি পাওয়া যায় বলে ঘুরতে যাওয়ার হিড়িক বাড়ে। তাই স্বাভাবিকভাবে খুব অল্প সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। অনলাইন হোক বা অফলাইন, টিকিটের চাহিদা যেন মেটানো যায় না। তবে এবার সাধারণ মানুষের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ। 


```