Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বালিগঞ্জ স্টেশনের কাছে ছিঁড়ল ওভারহেড তার, ব্যাহত ট্রেন চলাচল, নাজেহাল যাত্রীরা!

সাত সকালে এমন বিপত্তি ঘটায় দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই বালিগঞ্জ স্টেশনে নেমে সড়কপথে গন্তব্যে যান।

বালিগঞ্জ স্টেশনের কাছে ছিঁড়ল ওভারহেড তার, ব্যাহত ট্রেন চলাচল, নাজেহাল যাত্রীরা!

শেষ আপডেট: 4 November 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ফের ব্যাহত হল। জানা গেছে, বালিগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। যার জেরে আধ ঘণ্টার বেশি সময় বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। 

জানা গেছে শনিবার সকালে বালিগঞ্জ স্টেশনের যে লাইন দিয়ে মালগাড়ি যাতায়াত করে সেই লাইনের একটি ওভারহেড তার ছিঁড়ে যায়। সেই তার ঠিক করতে বাকি সব লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়। ফলে দক্ষিণ শাখার আপ-ডাউন দুই লাইনেরই ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ। ওভারহেড তার ছেঁড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মীরা। দ্রুত মেরামতির কাজ শুরু করে। মেরামতি করে ফের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয় সাড়ে ৯টা নাগাদ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। 

বেশ কিছু লোকাল ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। সাত সকালে এমন বিপত্তি ঘটায় দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই বালিগঞ্জ স্টেশনে নেমে সড়কপথে গন্তব্যে যান। এমনিতেই শনি ও রবিবার মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।


```