Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রেল কি বাপের জমিদারি নাকি'! নির্ধারিত সূচির আধ ঘণ্টা আগে ট্রেন বাতিল, রেগে আগুন যাত্রীরা

ক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থলে আসেন রেলের কর্তারা। বিকল্প ট্রেনে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। যদিও রেলের মৌখিক আশ্বাসে সাড়া না দিয়ে বিক্ষোভে অনড় রয়েছেন যাত্রীরা।

'রেল কি বাপের জমিদারি নাকি'! নির্ধারিত সূচির আধ ঘণ্টা আগে ট্রেন বাতিল, রেগে আগুন যাত্রীরা

শালিমার স্টেশনে যাত্রী বিক্ষোভ।

শেষ আপডেট: 24 December 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সূচির আধ ঘণ্টা আগে ট্রেন বাতিলের ঘোষণাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল শালিমার স্টেশনে। 

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা রেললাইনের ওপরেই বসে পড়েন। প্রশ্ন তোলেন, 'রেল কি বাপের জমিদারি নাকি? এভাবে মর্জিমতো ট্রেন বাতিল কি করা যায়?'

ক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থলে আসেন রেলের কর্তারা। বিকল্প ট্রেনে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। যদিও রেলের মৌখিক আশ্বাসে সাড়া না দিয়ে বিক্ষোভে অনড় রয়েছেন যাত্রীরা। ফলে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার বেলায় শালিমার থেকে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। যাত্রীদের অভিযোগ, সোমবার পর্যন্ত ট্রেনের তৎকাল টিকিট দেওয়া হয়েছে। বাচ্চা ও বয়স্কদের নিয়ে সকলেই স্টেশনে পৌঁছে যান। কিন্তু ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে রেলের তরফে জানানো হয়, ট্রেনটি বাতিল করা হয়েছে। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা মালপথ নিয়ে রেললাইনে বসে অবরোধ শুরু করেন।

রেলযাত্রী মৌসুমী দাস বলেন, "রেল স্রেফ একবার মাইকে অ্যানাউন্স করে ট্রেন ক্যানসেলের কথা জানিয়েই দায় সেরেছে।এখন বয়স্ক, বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব? সকাল থেকে রেলকর্মীদের কাউকে পাওয়া যায়নি। আমরা লাইনে নেমে বিক্ষোভ দেখানোর পরেই রেলের কর্তারা এসেছেন।"

যাত্রীদের অভিযোগ, এই ঘটনা প্রথম নয়, এর আগেও হয়েছে। প্রতিবাদে ঘণ্টা দেড়েক ধরে চলছে অবরোধ। তবে কী কারণে ট্রেন বাতিল, তার কোনও ব্যাখ্যা এখনও রেলের তরফে জানানো হয়নি। পরিবর্তে যাত্রী বিক্ষোভের মুখে পড়ে বিকল্প ট্রেন দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে রেল। 


```