Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দার্জিলিঙে টয়ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন পর্যটকরা

ট্রেনে ধাক্কা মারা গাড়িটির সামনের অংশ তুবড়ে গেছে।

দার্জিলিঙে টয়ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন পর্যটকরা

দার্জিলিঙে টয়ট্রেনে ধাক্কা মারল গাড়ি

শেষ আপডেট: 30 April 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারই কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। এই দাবদাহের মধ্যে অনেকেই ভাবছেন দার্জিলিং গিয়ে একটু প্রাণটা জুড়োবেন। টয়ট্রেনে চড়তে চড়তে পাহাড়ি হাওয়া উপভোগ করবেন। কিন্তু সেটা করতেও সমস্যায় পড়তে হতে পারে। 

মঙ্গলবার পাহাড়ে ঘটে গেছে একটি দুর্ঘটনা। পর্যটকদের নিয়ে আসা একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে টয়ট্রেনকে। ঘুম থেকে দার্জিলিং নামার সময়ে ওই গাড়িটি টয়ট্রেনে ধাক্কা মারে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটির সামনের অংশ তুবড়ে গেছে। তবে কোনও হতাহতের খবর নেই, যাত্রীদেরও বড় কোনও আঘাত লাগেনি। 

দার্জিলিং থেকে ঘুম যাচ্ছিল টয়ট্রেনটি। গাড়ির সঙ্গে সংঘর্ষে কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেনের পরিষেবা। রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়। প্রাইভেট গাড়িটির সামনের কাচ অল্প ভেঙে যায়, একদিক তুবড়েও গেছে। ভিতরে থাকা পর্যটকরা আচমকা ধাক্কা খেয়ে হকচকিয়ে যান ঠিকই, কিন্তু কারও কোনও চোট লাগেনি। 

যে গাড়িটি টয়ট্রেনকে ধাক্কা মেরেছে সেটি পাহাড়ের গাড়ি নয় বলেই অনুমান করছে স্থানীয় পুলিশ। কারণ তার নম্বর প্লেট দিল্লির। স্বাভাবিক কারণেই সমতল এবং পাহাড়ে গাড়ি চালানোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আর টয়ট্রেনের জন্য পাহাড়ি রাস্তায় কিছুটা জায়গা ছাড়তে হয়। সেই জায়গা ছাড়েনি গাড়িটি। তাতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। ঘটনায় অবশ্য কাউকে আটকও করা হয়নি। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।  


```