Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিঘার উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক, প্রাণের ঝুঁকি নিয়ে মহিলাকে বাঁচালেন নুলিয়ারা

দিঘার উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক। নুলিয়াদের সাহসিকতায় রক্ষা পেলেন মহিলা। দিঘা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 

দিঘার উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক, প্রাণের ঝুঁকি নিয়ে মহিলাকে বাঁচালেন নুলিয়ারা

শেষ আপডেট: 24 May 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘার উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক। নুলিয়াদের সাহসিকতায় রক্ষা পেলেন মহিলা। দিঘা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সঙ্গীদের সঙ্গে বেড়াতে এসে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে আসল রহস্য কী, খতিয়ে দেখছে পুলিশ! সঙ্গীদের কোন খোঁজ নেই।

আবহাওয়া খারাপ থাকায় শনিবার সকাল থেকেই সমুদ্র ছিল উত্তাল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই মহিলা সটান মাঝ সমুদ্রের দিকে এগোতে থাকেন। হঠাৎই ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যেতে থাকেন। পর্যটকের এমন বিপদের মুহূর্তে তৎপর হন কর্তব্যরত নুলিয়ারা। জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

এদিন সকালে ঘটনাটি ঘটে দিঘার মেরিনা ঘাটের কাছে সমুদ্রে। পুলিশসূত্রে জানা গিয়েছে, ওই মহিলা সঙ্গীদের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন। তারপর সমুদ্রে তলিয়ে যেতে যেতে বেঁচে যান। মোবাইল ফোন, টাকা-পয়সা কিছুই নেই তাঁর কাছে। সঙ্গীদেরও খোঁজ নেই। তিনি কোথা থেকে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। কেবল সমুদ্রের স্নানে নেমে তলিয়ে যাওয়া নাকি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


```