Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে বাঙালি পর্যটকদের গাড়ি ছিটকে পড়ল নদীতে, মৃত ২

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাঙালি পর্যটকদের গাড়ি।

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে বাঙালি পর্যটকদের গাড়ি ছিটকে পড়ল নদীতে, মৃত ২

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা

শেষ আপডেট: 18 May 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাঙালি পর্যটকদের গাড়ি। প্রাণ গেল কলকাতার এক বাসিন্দা সহ গাড়ির চালকের। আহত হয়েছেন চারজন।

শনিবার ঘটনাটি ঘটেছে সিকিমের সিংটামের কাছে। পুলিশ সূত্রের খবর, কলকাতার পাঁচ জন পর্যটকের একটি পরিবারকে নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক-বোঝাই গাড়িটি রানিখোলা নদীতে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং ৭২ বছর বয়সি কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পালের। দু’টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাঁরা হলেন তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০)। এছাড়া একটি চার বছরের শিশুও গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকেই বর্তমানে গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। 

স্থানীয় সূত্রের খবর, এদিন পর্যটকদের নিয়ে গাড়িটি শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। সেই সময়  ১০ নম্বর জাতীয় ধরে এগোনোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিংথামের কাছে সাংখোলায় রানিখোলা নদীতে পড়ে যায়। সিকিম পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। 

দুর্ঘটনার পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিকিমের পাহাড়ে অনেকেই গরমের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা করেছেন। পর্যটকদের মনে আতঙ্ক গ্রাস করেছে। 


```