Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাড়তে পারে টোটোর ভাড়া! ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে বাতিল বৈধতা

বর্ধমান, বাঁকুড়া, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া— সব জেলাতেই টোটোর সংখ্যা গত কয়েক বছরে এক লাফে বেড়েছে কয়েক গুণ।

বাড়তে পারে টোটোর ভাড়া! ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে বাতিল বৈধতা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 October 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রেশন (Registration) না করলে চলবে না টোটো (Toto), পরিবহণ দফতরের (Transport Department) নির্দেশে শোরগোল শহর জুড়ে। ৩০ নভেম্বরের (November 30) মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। গুনতে হবে ১২০০ টাকা। অন্যথায় বাতিল হবে (Cancelled) টোটোর বৈধতা।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শহর থেকে মফস্বল— সর্বত্রই টোটো চালকদের মধ্যে ছড়িয়েছে চাপা ক্ষোভ আর উদ্বেগ। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, “রেজিস্ট্রেশন নয়, ভোট আগে!” অন্যদিকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন, “সময়মতো রেজিস্ট্রেশন না করলে, রাস্তায় চলবে না কোনও টোটো।”

বর্ধমান, বাঁকুড়া, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া— সব জেলাতেই টোটোর সংখ্যা গত কয়েক বছরে এক লাফে বেড়েছে কয়েক গুণ। বর্ধমান শহরেই দৈনিক চলাচল করে প্রায় ১০ হাজার টোটো, যার অর্ধেকই শহরের বাইরের। অথচ সরকারিভাবে তালিকাভুক্ত টোটোর সংখ্যা বছর পাঁচেক আগেও ছিল সাকুল্যে ৪৩০০!

এমন পরিস্থিতিতে চালকদের প্রশ্ন,  “একদিকে যাত্রী কম, অন্যদিকে বেড়েছে প্রতিযোগিতা। তার উপর বছরে ১২০০ টাকার বোঝা কাঁধে চাপিয়ে দিলে আমাদের সংসার চলবে কী করে?”

লম্বা সময় ধরে টোটো চালানো সবিতা প্রামাণিক বলেন, “যখন শুরু করেছিলাম, তখন এত ভিড় ছিল না। এখন ভাড়া না বাড়িয়ে কোনও উপায় নেই। প্রতিদিনের খরচ বেড়েছে, এখন রেজিস্ট্রেশনের খরচও গুনতে হবে! চালাতে গেলে তো পকেট দেখতেই হবে!”

চালকদের আশঙ্কা সত্যি হলে, তার ধাক্কা সরাসরি গিয়ে লাগবে যাত্রীদের পকেটে। বর্ধমান শহরের এক যাত্রী বললেন, “যেখানে বাসে ১০ টাকা ভাড়া, সেখানে টোটোতে ৫০! এখন আরও বাড়লে সাধারণ মানুষ কীভাবে টোটোয় চড়বে?”

টোটো সংখ্যা বৃদ্ধির সঙ্গেই রুটে রুটে নিয়ম না মানার অভিযোগ নতুন নয়। এক সময় শহরের ভিতরে-বাইরের টোটো আলাদা রঙে ভাগ করে রোটেশন চালুর সিদ্ধান্ত হয়েছিল। বাস্তবে তাতে কার্যত জল ঢেলে দিয়েছে লাগামছাড়া অনিয়ম।

এই পরিস্থিতিতে নতুন করে রেজিস্ট্রেশন ও টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার জেরে টোটো চালকদের মাথায় চাপছে উদ্বেগের মেঘ। আর যাত্রীদের আশঙ্কা,  পকেটে টান পড়ার দিন এবার আরও ঘনিয়ে এল না তো?

এখন প্রশ্ন একটাই,  রেজিস্ট্রেশনের শেষ দিন ৩০ নভেম্বরের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়? আর ভাড়া কি সত্যিই বাড়বে? উত্তর দেবে সময়।


```