Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছুটির দিনে জিটি রোডে ‘জয় ওয়াকিং’! ব্যবস্থা নিলেন ট্রাফিক গার্ড

রবিবার ছুটির দিন। তাই শহরে যানজট কিছুটা কম ছিল। এরই মধ্যে ট্রাফিক গার্ড দেখতে পান জিটি রোডের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে একটি কচ্ছপ। 

ছুটির দিনে জিটি রোডে ‘জয় ওয়াকিং’! ব্যবস্থা নিলেন ট্রাফিক গার্ড

শেষ আপডেট: 11 February 2024 18:10

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রবিবার ছুটির দিন। তাই শহরে যানজট কিছুটা কম ছিল। এরই মধ্যে ট্রাফিক গার্ড দেখতে পান জিটি রোডের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে একটি কচ্ছপ। 

প্রায় দেড় কেজি ওজনের এই কচ্ছপটি "ফ্ল্যাপ শেল" প্রজাতির। উত্তরপাড়ার মন্দির বাড়ির ঘাটের কাছে কচ্ছপটিকে দেখতে পেয়েছিলেন কয়েকজন পথচারী। তখন সেটি ভয়ে মুখ লুকিয়েছিল। পরে কিছুটা থিতু হয়ে ফের এগোতে থাকে।   

ট্রাফিক গার্ড কচ্ছপটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে এসে কচ্ছপটিকে উদ্ধার করে। বনদফতর জানিয়েছে, এই প্রজাতির কচ্ছপ খাল বিল ও গঙ্গায় পাওয়া যায়। কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করার পরে নদীতে ছেড়ে দেওয়া হবে।  

স্থানীয় বাসিন্দা শংকর সাঁতরা জানান, বিরল প্রজাতির এই প্রাণীটি গঙ্গা থেকে উঠে এসেছিল। এটি একটি বিলুপ্তপ্রায় প্রাণী। মাঝেমধ্যেই গঙ্গায় এ ধরনের কচ্ছপ দেখা যায়। অনেক সময় জেলেদের জালে ধরা পড়ে।


```