Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঘরে আটকে রেখে উঠতি মডেলকে নির্যাতন, গ্রেফতার টলিউডের অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: উঠতি মডেলকে (model) নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন (molestation) চালানোর অভিযোগ উঠল টলিউডের এক অভিনেতার (Tollywood actor) বিরুদ্ধে। শোনা যাচ্ছে, সেই ব্যক্তি আবার সঙ্গীতশিল্পী কবির সুমনের বাড়ির বাসিন্দা। গ্রেফতার (arrest)

ঘরে আটকে রেখে উঠতি মডেলকে নির্যাতন, গ্রেফতার টলিউডের অভিনেতা

শেষ আপডেট: 1 February 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো: উঠতি মডেলকে (model) নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন (molestation) চালানোর অভিযোগ উঠল টলিউডের এক অভিনেতার (Tollywood actor) বিরুদ্ধে। শোনা যাচ্ছে, সেই ব্যক্তি আবার সঙ্গীতশিল্পী কবির সুমনের বাড়ির বাসিন্দা। গ্রেফতার (arrest) করা হয়েছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই তীব্র উত্তেজনা ছড়িয়েছে টলিপাড়ায়।

অভিযুক্ত অভিনেতার নাম অতীশ ভট্টাচার্য। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মডেল। অভিযোগ, বিগত ছ’মাস ধরে তাঁর উপর নির্যাতন চালাচ্ছিলেন ওই অভিনেতা। গত ২৯ জানুয়ারি তাঁকে নিজের বাড়িতে জোর করে বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। শুধু তাই নয়, তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগও করেছেন সেই মডেল।

পুলিশ সূত্রে খবর, ওই মডেলের শরীরের বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে। অতীশই তাঁকে কামড়ে দিয়েছে বলে জানা গেছে। এমনকী তাঁকে ঘুষি-লাথি মারেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি। ঘটনার পর সেই তরুণীকে নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই মডেলকে।

এরপর মঙ্গলবারই হরিদেবপুর থানায় গিয়ে সেই অভিনেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মডেল। সেদিনই গ্রেফতার করা হয় অতীশকে। বুধবার অতীশকে আলিপুর আদালতে তুলবে পুলিশ।

বিদায়বেলায় আলতো ছুঁয়ে যাবে শীত, বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার ভোলবদল


```