Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যাদবপুরের প্রশংসায় পঞ্চমুখ ‘মানি হেইস্টের’ টোকিও, দিলেন বিপ্লবের বার্তা

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়ালে দেওয়ালে বিপ্লবের স্লোগান সবার চেনা। তবে এবার এই দেওয়ালে অভিনব এক শিল্পকর্মের জন্য যাদবপুরের সঙ্গে জড়িয়ে গেল ‘মানি হেইস্টের’ (Money Heist) নাম। প্রশংসা বার্তা ভেসে এল সুদ

যাদবপুরের প্রশংসায় পঞ্চমুখ ‘মানি হেইস্টের’ টোকিও, দিলেন বিপ্লবের বার্তা

শেষ আপডেট: 14 September 2021 09:26

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়ালে দেওয়ালে বিপ্লবের স্লোগান সবার চেনা। তবে এবার এই দেওয়ালে অভিনব এক শিল্পকর্মের জন্য যাদবপুরের সঙ্গে জড়িয়ে গেল ‘মানি হেইস্টের’ (Money Heist) নাম। প্রশংসা বার্তা ভেসে এল সুদূর স্পেন থেকে। ঘরের বিষাক্ত বাতাস প্রাণ কাড়ছে ৪০ লাখের, নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? নেটফ্লিক্স কাঁপানো জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘মানি হেইস্ট’। তার অনুপ্রেরণাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘দালি মাস্কে’র ছবি এঁকেছেন জনৈক ছাত্রী আরাত্রিকা বসু। ছবির সঙ্গে বিপ্লবের বার্তাও দেওয়া হয় স্প্যানিশ ভাসাতে। লেখা হয় ‘প্রতিরোধ দীর্ঘজীবী হোক’ বা ‘লা রেজিস্তেন্সিয়া’। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়লে এই শিল্পকর্ম চোখে পড়ে ‘মানি হেইস্ট’ খ্যাত স্প্যানিশ অভিনেত্রী উরসুলা কর্বাতুর। যাদবপুরের দেওয়ালে এই ছবি দেখে মুগ্ধ হন উরসুলা। ভিডিও বানিয়ে বিশ্ববিদ্যালয় ও তার পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন তিনি। স্প্যানিশ ভাষাতে নিজের মুগ্ধতার কথা জানান। তিনিও বলেন ‘লা রেজিস্তেন্সিয়া’। কী বললেন টোকিও? দেখুন সেই ভিডিও উরসুলা কর্বাতু ‘মানি হেইস্টে’ টোকিও-র চরিত্রে অভিনয় করেছেন। টোকিওর কাছ থেকে এই অভিনন্দন ও প্রশংসা বার্তা পেয়ে খুশি যাদবপুরের ছাত্রমহলও। এমনিতেও যাদবপুরের দেওয়ালে দেওয়ালে নানা সময়ে নানা অভিনব ছবি এঁকে বার্তা দেওয়া হয়। কখনও ছাত্র রাজনীতির দাবি দাওয়া ফুটে ওঠে দেওয়াল লিখনে, কখনও আবার ছবিতে তুলে ধরা হয় বিদেশী কোনও ভাবনা। আঁকিবুকি, লেখালেখিতে ছয়লাপ যাদবপুরের ইউজি আর্টস, ইউজি সায়েন্স বিল্ডিং কিংবা ওটিটি। তেমনই এক দেওয়াল চিত্র এবার সুখ্যাতি এনে দিল সুদূর স্পেন থেকে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```