বাড়ির বাইরে বেরোলে ছাতা ভুলবেন না! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
দ্য ওয়াল ব্যুরো: (Weather Forecast) শীত বিদায় নিলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সূর্যের দেখা মেলাভার। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে,
শেষ আপডেট: 25 February 2022 03:28
দ্য ওয়াল ব্যুরো: (Weather Forecast) শীত বিদায় নিলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সূর্যের দেখা মেলাভার। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, ফলে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।
গত কয়েকদিন ধরেই ভোরের দিকে কুয়াশা আচ্ছন্ন থাকত। তবে এদিন কুয়াশার দাপট না থাকলেও মেঘের দাপট আছে। ফলে বৃষ্টির ঘোর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কলকাতায় শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি থাকতে পারে। সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের নেই।
আরও পড়ুনঃ
ক্যাম্পাসে ফিরছে ছাত্রছাত্রীরা, সুরক্ষা নিশ্চিত করেছে সোডেস্কো
অফিস কিংবা স্কুল, কিংবা কাজের খাতিরে বাইরে বাড়ির বাইরে বেরোতে হলে ছাতা যেন সঙ্গে থাকে, এমনই সতর্কতা হাওয়া অফিসের। আবহাওয়া দফতরের খবর, আজ থেকে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদহ সহ একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে।