Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'খুনের বদলা', সেনায় যোগ দিতে দেশে ফিরলেন ঔরঙ্গজেবের গ্রামের ৫০ যুবক

দ্য ওয়াল ব্যুরো: এক ঔরঙ্গজেবের মৃত্যু জন্ম দিয়ে গেল আরও ৫০ ঔরঙ্গজেবকে। জঙ্গিদের হাতে রাইফেলম্যান ঔরঙ্গজেব নিহত হওয়ার পর তাঁর শূন্যস্থান পূরণ করতে তাঁর গ্রামেরই ৫০ জন যুবক ফিরে এলেন সৌদি আরব থেকে। ১৪ জুন শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে মেন্

'খুনের বদলা', সেনায় যোগ দিতে দেশে ফিরলেন ঔরঙ্গজেবের গ্রামের ৫০ যুবক

শেষ আপডেট: 3 August 2018 06:49

দ্য ওয়াল ব্যুরো: এক ঔরঙ্গজেবের মৃত্যু জন্ম দিয়ে গেল আরও ৫০ ঔরঙ্গজেবকে। জঙ্গিদের হাতে রাইফেলম্যান ঔরঙ্গজেব নিহত হওয়ার পর তাঁর শূন্যস্থান পূরণ করতে তাঁর গ্রামেরই ৫০ জন যুবক ফিরে এলেন সৌদি আরব থেকে। ১৪ জুন শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে মেন্ধারের সালানি গ্রামের এই তরুণ রাইফেলম্যানকে বাড়ি ফেরার পথে অপহরণ করে জঙ্গিরা। পরের দিন তাঁর বুলেটবিদ্ধ দেহ পাওয়া যায়। তাঁর প্রার্থনাসভা উপলক্ষ্যে বৃহস্পতিবার তাঁর বাড়িতে জড়ো হয়েছিলেন পরিবারের লোক ও বন্ধুবান্ধব। সেখানেই দেখা মেলে মহম্মদ কিরামাত ও মহম্মদ তাজের। সেই ৫০ জন যুবকের মধ্যে দু'জন। তাঁরা বলেন, 'যেদিনই জঙ্গিদের হাতে আমাদের ভাইয়ের খুনের খবর আমাদের কাছে পৌঁছায়, আমরা ঠিক করি এ বার সময় হয়েছে দেশে ফেরার। সময় হয়েছে আমাদের ভাইয়ের খুনের বদলা নেওয়ার। তাই আমরা সঙ্গে সঙ্গে সৌদি আরবের চাকরি ছেড়ে দিই। আমরা ৫০ জন ফিরে আসি গ্রামে।' কিন্তু কীভাবে তাঁরা ঔরঙ্গজেবের খুনের বদলা নেবেন। তাঁদের বক্তব্য, 'উপায় একটাই। সেনাবাহিনীতে যোগ দিতেই দেশে ফিরেছি আমরা। এভাবেই আমরা আমাদের ভাইয়ের খুনের বদলা নেব।' শুধু এই ৫০ জনই নন, ঔরঙ্গজেবের ভাই মহম্মদ কাশিম নিজেও সেনাবাহিনীতে রয়েছেন। তিনি বলেন, 'ঔরঙ্গজেব ও আরও যেসব সেনা জওয়ান ও পুলিশকর্মী এই কদিনে জঙ্গিদের হাতে খুন হয়েছেন, তাতে জঙ্গিদের থেকেও বেশি ভূমিকা আছে যারা তাদের খবর দিচ্ছে সেই গুপ্তচরদের। তাদের খবরেই এভাবে অতর্কিতে আক্রমণ করছে জঙ্গিরা।' কিন্তু কেন বারবার কাশ্মীরের স্থানীয় পুলিশ ও সেনা জওয়ানদেরই টার্গেট করা হচ্ছে? জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস.পি ভেদ জানান, 'গত কয়েক মাসে কাশ্মীরে সেনার তৎপরতায় অনেক জঙ্গি মারা গিয়েছে। ধ্বংস হয়েছে বহু জঙ্গি ঘাঁটি। তাই এভাবে স্থানীয় সেনা ও জওয়ানদের অপহরণ ও খুন করে তারা চাইছে সেনার মনোবল নষ্ট করতে।' কিন্তু জঙ্গিদের এই উদ্দেশ্য যে কোনও দিনই সফল হবে না, সেটাও জানিয়েছেন ডিজি। তাঁর বক্তব্য, 'মৃত্যুর ভয় জওয়ানরা পান না। তাই এভাবে তাঁদের দমিয়ে রাখা যাবে না। উল্টে সেনার হাতেই কোমর ভেঙে যাবে জঙ্গিদের।' কাশ্মীরের যুবকদের মধ্যে সেনায় যোগ দেওয়ার প্রবণতা ভরসা যোগাচ্ছে ডিজি'র এই বক্তব্যকে। ঔরঙ্গজেবের বন্ধুরাও প্রমাণ করছেন, এক ঔরঙ্গজেবকে মেরে থামানো যাবে না তাঁদের। তাঁরা ফিরে আসবেন, বারবার। আরও হাজার হাজার ঔরঙ্গজেব হয়ে।  

```