Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের দিনই হরিহরপাড়ায় চলল দুই রাউন্ড গুলি, জখম এক তৃণমূল কর্মী

মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চালানো হল পরপর দুই রাউন্ড গুলি।

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের দিনই হরিহরপাড়ায় চলল দুই রাউন্ড গুলি, জখম এক তৃণমূল কর্মী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 May 2025 23:23

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চালানো হল পরপর দুই রাউন্ড গুলি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম মাওলা বক্স মন্ডল। 

তিনি বলেন, “বাড়ির সামনে বসেছিলাম। আচমকা তিনজন এসে আমার দিকে গুলি চালায়। পরপর দুই রাউন্ড গুলি চলে। একটি গুলি লাগে বাঁ হাতে।” তিনি আরও দাবি করেন, পুরনো শত্রুতার জেরেই এই হামলা এবং অভিযুক্তরা কংগ্রেস কর্মী রাজেশ ও ববিন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারাই মাওলাকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জেরে গোটা মালোপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিহরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই হামলার তদন্ত শুরু করেছে তারা। গুলি চালানোর পেছনে রাজনৈতিক শত্রুতা না অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সময় মুখ্যমন্ত্রীর জেলা সফর থাকায় রাজনৈতিকভাবে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এদিনই অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সুতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন। আর এদিনই রাতে এমন ঘটনা সামনে এল।


```