Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দোলের দিন রক্তাক্ত খড়দহ, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ

রঙ খেলার জন্য ডেকে নিয়ে গিয়ে ওই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

দোলের দিন রক্তাক্ত খড়দহ, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 March 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন রক্তাক্ত উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। খড়দহে তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপিয়ে খুনের অভিযোগ (TMC Worker Death)। মৃতের নাম অমর চৌধুরী। তিনি তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে জানা গেছে। 

রঙ খেলার জন্য ডেকে নিয়ে গিয়ে ওই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। প্রথমে তাঁকে বলরাম, পরে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হলে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাতেও লাভ হয়নি। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। 

এই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পবন রাজভড়। বাকি কানাই এবং রাজ নামের দুই অভিযুক্তের খোঁজ চলছে। তবে পুলিশ মনে করছে, আরও একাধিকজন এই কাণ্ডে জড়িত। 

কিন্তু ঠিক কী কারণে খুন, তা এখনও বুঝতে পারেননি তদন্তকারীরা। অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুন হতে পারে। কারণ পুজোর সময়ে অমরের সঙ্গে অভিযুক্তদের কিছু একটা নিয়ে বচসা হয়েছিল বলে জানা গেছে। 

ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আগে যুবককে বেধড়ক মারধর করা হয় বলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এদিন দুপুরে জয়শ্রী কেমিক্যালসের সামনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবক ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। 


```