Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মধ্যরাতে তৃণমূল কর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুন! অভিযুক্তের বাড়ি ভাঙচুর-গাড়িতে আগুন

ঘটনাটিকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

মধ্যরাতে তৃণমূল কর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুন! অভিযুক্তের বাড়ি ভাঙচুর-গাড়িতে আগুন

শেষ আপডেট: 20 March 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকার এক সুদ কারবারির বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা।দুর্গাপুরের কাঁকসা থানার গোপালপুর এলাকায় ঘটনাটিকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

মৃতের নাম পবিত্র বিশ্বাস। ২৭ বছর বয়সি পবিত্রর পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ তাঁকে শম্ভু দাস নামে এক যুবক ফোন করে ডেকে নিয়ে যায় । এরপর রাতে আর পবিত্রর খোঁজ পাওয়া যায়নি। ভোর ৩টের সময় শম্ভু দাসের বাড়ির সামনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই ক্ষোভে ফেটে পড়ে পবিত্রর পরিবার। শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বাড়ি ভাঙচুরের সঙ্গে তাঁর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা।

সকালে এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে যান কাঁকসা থানার এসিপি। পবিত্রর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, শম্ভু দাস সুদের কারবার করতেন। ব্যবসা সংক্রান্ত কারণেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। দোষীর দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা।


```