Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'২৪০ থেকে ২৫০ আসনে জিতে ক্ষমতায় ফিরবে তৃণমূল', অভিষেকের অঙ্ক ছাপিয়ে দাবি কল্যাণের

কল্যাণের বক্তব্য, রাজ্যে কার্যত আর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। সিপিএম (CPIM) ও বিজেপি (BJP), দু’পক্ষই রাজনৈতিকভাবে শেষ বলে কটাক্ষ করেন তিনি। 

'২৪০ থেকে ২৫০ আসনে জিতে ক্ষমতায় ফিরবে তৃণমূল', অভিষেকের অঙ্ক ছাপিয়ে দাবি কল্যাণের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 February 2026 19:22

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের (TMC News) আসন-দাবি ঘিরে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। মাসখানেক আগে বীরভূমের রামপুরহাটে সভা থেকে ‘২৫০ আসনের’ লক্ষ্য বেঁধে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সুরেই এ বার আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)—পরের বিধানসভা নির্বাচনে ২৪০ থেকে ২৫০টি আসন জিতেই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস।

কল্যাণের বক্তব্য, রাজ্যে কার্যত আর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। সিপিএম (CPIM) ও বিজেপি (BJP), দু’পক্ষই রাজনৈতিকভাবে শেষ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, “সিপিএম-বিজেপি বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। সেলিম রাজনৈতিকভাবে দেউলিয়া। বিজেপি বুঝে গিয়েছে, আর কিছু হবে না। লিখে রাখুন—২৪০ থেকে ২৫০টি আসন নিয়ে তৃণমূল জিতছে।”

এই মন্তব্য ঘিরেই পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। সজল ঘোষ কটাক্ষ করে বলেন, “২৪০ থেকে ২৫০ আসন— এই হিসেবটা কবে কষেছেন? শনিবার রাতে, না রবিবার সকালে? এঁদের কথার কোনও রাজনৈতিক মূল্য নেই।” এখানেই থামেননি তিনি। আদালত-মুখো তৎপরতার প্রসঙ্গ টেনে সজল বলেন, “যদি এতটাই নিশ্চিত হন, তা হলে বারবার কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন কেন? ২৫০ তো দূরের কথা, তৃণমূল ১০০-র নীচেই থামবে। আজই নোট করে রাখুন।”

তৃণমূলের আসন-লক্ষ্য প্রথম উঠে এসেছিল জানুয়ারির গোড়ায়। রামপুরহাটের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের মানুষকে উদ্দেশ করে বলেছিলেন, ২০১১, ২০১৬ ও ২০২১— তিনটি বিধানসভা নির্বাচনেই জেলার অবদান অনস্বীকার্য। ২০২৬-এ চতুর্থবার সরকার গঠনের পথে আরও এক ধাপ এগোতে হলে বীরভূমে ‘১১-০’ ফল নিশ্চিত করার ডাক দেন তিনি। ৩,৬০০ বুথে একটিও যেন বিরোধীদের দখলে না যায়, এমনই আহ্বান ছিল তাঁর।

সেই সঙ্গে কেষ্ট মণ্ডলের ‘২৩০ আসন’ মন্তব্যের উল্লেখ করে অভিষেক আরও এক ধাপ বাড়িয়ে বলেছিলেন, “আমি আজ ২০টা আসন আরও যোগ করছি, ২৫০ আসনে তৃণমূলকে জেতাতে হবে।” তাঁর বক্তব্যে ছিল বিরোধীদের ‘শূন্য’ করার রাজনৈতিক ডাকও।

এক দিকে শাসক দলের আত্মবিশ্বাসী আসন-হিসেব, অন্য দিকে বিরোধীদের তীব্র কটাক্ষ, ভোটের আগে রাজ্যের রাজনীতিতে সংখ্যার লড়াই যে ক্রমেই তপ্ত হচ্ছে, তা স্পষ্ট। ফল কী হবে, সে উত্তর দেবে ব্যালট বাক্সই।


```