Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ভূপতিনগরে এনআইএ হানা! সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল

শনিবার ভূপতিনগরের ঘটনায় এনআইএ-র অভিযান ও দুই নেতাকে গ্রেফতারিতে ‘ষড়যন্ত্র’ তত্ত্বের পালটা চাপ দিতে শুরু করলেন শাসক শিবিরের নেতারা।

বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ভূপতিনগরে এনআইএ হানা! সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল

শেষ আপডেট: 7 April 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে তৃণমূলকে হেনস্থার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার নেপথ্যে বিজেপির চক্রান্তের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ২৪ ঘণ্টার মধ্যে রবিবার তথ্য সহ সেই অভিযোগের প্রমাণ নিয়ে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ , চন্দ্রিমা ভট্টাচার্য। 'বাংলা বিরোধী’ ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাতে মূল চক্রান্তকারী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, এই দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। 

তৃণমূল নেতৃত্বের দাবি, গত ২৬ মার্চ এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এসপি ধনরাম সিং-এর বাড়ির ঠিকানা তুলে ধরে এদিন কুণাল জানান, সগত ২৬ মার্চ সন্ধ্যায় সাড়ে ৬ টায় ওই বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই বাংলার কোন তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএ হানা দেবে তার তালিকা দেওয়া হয় বলে দাবি কুণালের। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটও এনআইয়ের ওই অফিসারকে দেন বিজেপি নেতা। সেই প্যাকেটে টাকা ছিল কি না তা পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূলের মুখপাত্র। 

আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিল তৃণমূল। শনিবার ভূপতিনগরের ঘটনায় এনআইএ-র অভিযান ও দুই নেতাকে গ্রেফতারিতে ‘ষড়যন্ত্র’ তত্ত্বের পালটা চাপ দিতে শুরু করলেন শাসক শিবিরের নেতারা। সূত্রের খবর, এনিয়ে সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। 

ভূপতিনগরের ঘটনায় এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে। যার নথি প্রকাশ্যে এনে কুণাল ঘোষের দাবি, ভোট ঘোষণার পর যখন নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে ঠিক তখনই বিজেপির সঙ্গে এনআইএ-র অর্থের লেনদেন হয়েছে। যার পরিপ্রেক্ষিতেই শনিবার ভোর রাতে ভূপতিনগরে হানা দেয় তদন্তকারীরা। তাই ধনরাম সিং-এর বিরুদ্ধে এফআইআর করা হোক। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়েই অর্থের বিনিময়ে তৃণমূল কর্মীদের ফাঁসানো হচ্ছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে মূল ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এনিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, বার বার এমনই অভিযোগ করেছে তৃণমূল। আর ভূপতিনগরের ঘটনায় এনআইএ যে বিজেপির সঙ্গে যোগসাজশ করে তৃণমূল কর্মী-নেতাদের 'ফাঁসানোর' ষড়যন্ত্র করছে, তার সত্যতা নিয়ে কারও সংশয় থাকলে থাকলে, ভিডিও রিলিজের হুঁশিয়ারি দিয়েছেন কুণাল। তবে শুধু মৌখিক অভিযোগেই থেমে থাকছে না ঘাসফুল শিবির। ভোটের মুখে এনিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে বলেও তৃণমূল সূত্রে জানা গেছে। 


```