Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কাচের ঘরে বসে ঢিল ছুড়লেন নরেন্দ্র মোদী', শুভেন্দুর ভিডিও দেখিয়ে পাল্টা আক্রমণ তৃণমূলের

কুণাল ঘোষ এবং শশী পাঁজা সাংবাদিক বৈঠক থেকে নারদার ফুটেজ দেখান। কার ফুটেজ - শুভেন্দু অধিকারীর। যিনি এখন রাজ্য বিজেপির শীর্ষ নেতা, বিরোধী দলনেতা।

'কাচের ঘরে বসে ঢিল ছুড়লেন নরেন্দ্র মোদী', শুভেন্দুর ভিডিও দেখিয়ে পাল্টা আক্রমণ তৃণমূলের

কুণাল ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বদলের দরকার রয়েছে - এই দাবি করেই দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেছেন, ২০১১ সালে মা-মাটি-মানুষের সরকারকে মানুষ ভরসা করে ভুল করেছেন। বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে চাই। দমদমে মোদীর সভা শেষ হতে না হতেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল। সেখান থেকে পাল্টা প্রধানমন্ত্রীকে দুর্নীতির ইস্যুতে নিশানা করে তাঁরা।

কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং শশী পাঁজা (Shashi Panja) সাংবাদিক বৈঠক থেকে নারদার ফুটেজ দেখান। কার ফুটেজ - শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। যিনি এখন রাজ্য বিজেপির শীর্ষ নেতা, বিরোধী দলনেতা। তৃণমূলের কটাক্ষ, যাদের বিরুদ্ধে বিজেপি নিজেই অভিযোগ তুলে এসেছে তাদের অনেকেই আজ সেই দলে। অভিযুক্তরাই তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গেছে। আর আজ দেখা গেল, তাঁরাই নরেন্দ্র মোদীর আশপাশে রয়েছেন এবং তাদের সামনেই মোদী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন।

এই পরিপ্রেক্ষিতেই কুণালের খোঁচা, ''কাচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদী। আমরা আগেই দেখেছি, পরিযায়ী পাখির মতো বাংলায় বারবার এসে বিজেপি কিছু লাভ করতে পারেনি। ২০১৬-এ দেখেছি, ২০২৪-এ বিজেপির আসন সংখ্যা কমে গেছে। আজও সেই নাটক।'' তিনি এও বলেন, বাংলাকে যারা অপমান করে, দুর্নীতির সঙ্গে যাদের নাম জড়িয়ে তাদের মঞ্চে বসিয়ে স্রেফ নাটক করে গেছেন নরেন্দ্র মোদী।

তৃণমূলের দাবি, কেন্দ্র থেকে শুরু করে যে সমস্ত রাজ্য ডবল ইঞ্জিন সরকার রয়েছে সব জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এক্ষেত্রেই কুণাল ঘোষ কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, ''বাংলায় মোদী যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে।'' একই সঙ্গে দাবি, ২০২৬ সালে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেকর্ড সংখ্যক ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। 


```