Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ধর্মের কল বাতাসে নড়ে', হুমায়ুনের বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন অধীর, মনে করালেন অতীত

তৃণমূলের পোস্ট করা ওই ভিডিওটিতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগাতে তিনি বাবরি মসজিদের দাবি তুলেছিলেন। শুধু তাই নয়, ভিডিওতে আরও শোনা গিয়েছে যে, প্রধানমন্ত্রীর দফতর তথা পিএমও-র নির্দেশে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। 

'ধর্মের কল বাতাসে নড়ে', হুমায়ুনের বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন অধীর, মনে করালেন অতীত

হুমায়ুন কবীর এবং অধীর রঞ্জন চৌধুরী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 April 2026 18:36

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে রাজ্য রাজনীতিতে এবার ‘ভিডিও বোমা’! আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir) এবং বিজেপির গোপন আঁতাতের যে অভিযোগ তৃণমূল এতদিন করে আসছিল, বৃহস্পতিবার তা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে শাসক দল। একটি ভাইরাল ভিডিও (যার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) প্রকাশ করে তৃণমূলের দাবি, মুসলিম ভোট প্রভাবিত করার জন্য বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার রফা হয়েছে হুমায়ুনের। আর এই বিতর্ক ঘিরেই এখন তোলপাড় মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনৈতিক মহল।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। পুরনো ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুনকে তীব্র খোঁচা মেরে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে। এর আগে আমাকে হারানোর জন্য ওঁর মুখ দিয়ে দাঙ্গার কথা বলানো হয়েছিল। আজ যখন কথাগুলো উঠছে, তখন নিশ্চয়ই কিছু সত্যতা আছে।” অধীরের সাফ কথা, স্রেফ কেন্দ্রীয় সংস্থার তলবে কাজ হবে না, তথ্যপ্রমাণ সামনে এনে চোরদের ধরা হোক।

তৃণমূলের পোস্ট করা ওই ভিডিওটিতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগাতে তিনি বাবরি মসজিদের দাবি তুলেছিলেন। শুধু তাই নয়, ভিডিওতে আরও শোনা গিয়েছে যে, প্রধানমন্ত্রীর দফতর তথা পিএমও-র নির্দেশে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূলের অভিযোগ, হুমায়ুন এখন যে হেলিকপ্টার নিয়ে জেলায় জেলায় প্রচার করছেন, তা আসলে বিজেপির দেওয়া অর্থে পরিচালিত একটি বড় ‘স্ক্যাম’। অবিলম্বে এর তদন্তের দাবি তুলেছে ঘাসফুল শিবির।

তবে এই ভিডিওকে পুরোপুরি ‘ভুয়ো’ এবং ‘এআই’ (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন হুমায়ুন কবীর। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “এই ভিডিও তৃণমূল বানিয়েছে। প্রমাণ করতে না পারলে আমি ২ হাজার কোটি টাকার মানহানির মামলা করব।”

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। হুমায়ুন কবীর মন্তব্য করেছিলেন, সুযোগ এলে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে আবারও সমঝোতায় ফিরতে পারেন তিনি। এমনকী তাঁর বিরুদ্ধে ভোট করানো ভুল হয়েছিল বলেও স্বীকারোক্তি দেন। এহেন হুমায়ুন কবীরকে নিয়ে এখন জোর তরজা বঙ্গ রাজনীতিতে। ভিডিও বিতর্কের কেন্দ্রে থাকা এই নেতাকে কিন্তু সহানুভূতি দেখাননি অধীর।

প্রসঙ্গত, ২০২৯ সালের লোকসভা ভোটের (Loksabha Elections 2029) প্রসঙ্গ টেনে হুমায়ুনের ঘোষণা ছিল, ওই নির্বাচনে ইউসুফ পাঠানকে পরাজিত করে ফের অধীর রঞ্জন চৌধুরীকে জেতানোই হবে লক্ষ্য। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে এও বলেন, ''তৃণমূলের যুবরাজ বা নেত্রীর ক্ষমতা থাকলে তা রুখে দেখাক।'' কিন্তু এখন ভিডিও বিতর্কের জেরে তাঁর সেই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, সেটার উত্তর জানে শুধু সময়।


```