তাঁদের পক্ষ থেকে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং ব্যর্থতার ফলে সৃষ্ট বিশাল বাধা মোকাবিলায় প্রতিবেশী রাজ্য থেকে বিচারকদের মোতায়েনের অনুমতি দিতে বাধ্য হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 February 2026 12:49
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আগে এসআইআর নিয়ে মঙ্গলবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, এখনও প্রায় ৬০ লক্ষ অভিযোগের নিষ্পত্তি (60 Lakh SIR Complaints Pending Before High Court-Appointed Panel) বাকি রয়েছে। অন্য রাজ্য থেকে বিচারক এনে কাজে গতি আনতে হবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের SIR-এর কাজ দ্রুত সম্পন্ন করতে ওড়িশা (Odisha) ও ঝাড়খণ্ড (Jharkhand) থেকে বিচারক নিয়োগ করা যাবে (Supreme Court SIR hearing)। এই রায়ের পর নির্বাচন কমিশনের বিরোধিতায় আরও প্রবলভাবে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।
নির্বাচন কমিশন (ECI) এসআইআর প্রক্রিয়ায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তার জন্য জটিলতা আরও বেড়েছে - তৃণমূলের কংগ্রেসের অভিযোগ এমনটাই। সোশ্যাল মিডিয়ার পোস্টে তাঁদের পক্ষ থেকে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং ব্যর্থতার ফলে সৃষ্ট বিশাল বাধা মোকাবিলায় প্রতিবেশী রাজ্য থেকে বিচারকদের মোতায়েনের অনুমতি দিতে বাধ্য হয়েছে। এই হস্তক্ষেপ নিজেই অনেক কিছু বলে।
.@ECISVEEP has effectively lost control over the conduct of the SIR process in Bengal. The terms are now being clearly dictated by the Hon’ble Supreme Court, as consistently urged by Smt. @MamataOfficial.
In an unprecedented move today, the Supreme Court was compelled to permit… https://t.co/vakGWZpTzV— All India Trinamool Congress (@AITCofficial) February 24, 2026
একই সঙ্গে, আদালত আবারও জানিয়েছে যে, নির্বাচন কমিশন কর্তৃক অবহিত বা পরবর্তীতে সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত সমস্ত নথি, যার মধ্যে আধার এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত রয়েছে, এসআইআর প্রক্রিয়ায় দাবি এবং আপত্তি নিষ্পত্তির জন্য গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, কমিশন সূত্রে জানা গিয়েছে, ১ কোটি ২০ লক্ষ তথ্যগত অসঙ্গতি (Logical Discrepency) এবং ৩২ লক্ষ ‘অ্যানম্যাপড’ (Unmapped Voters) নাম মিলিয়ে এই বিপুল সংখ্যক ভোটারকে নিয়ে জট তৈরি হয়েছে। তার মধ্যেই প্রায় ৬০ লক্ষ নাম সংক্রান্ত অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ফলে কাজের চাপ যে বিপুল, তা স্পষ্ট।
তাই বাংলায় এসআইআর-এর (SIR in Bengal) কাজ শেষ করার জন্য ভিন রাজ্য যেমন ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার থেকেও বিচারক বা জুডিশিয়াল অফিসার আনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির তরফে রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে। কিন্তু এত সময় হাতে নেই। কারণ আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
বাংলায় এসআইআর পর্বে (SIR in Bengal) নথি যাচাইয়ের কাজের গতি বাড়াতে তিন বা তার বেশি সময়ের অভিজ্ঞতা আছে এমন সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও নিয়োগ করা যেতে পারে। পাশাপাশি, এসআইআরের কাজের জন্য বাংলা থেকে কোনও আবেদন এলে তা মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখার কথা ওড়িশা ও ঝাড়খণ্ডের হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশে জানিয়েছেন প্রধান বিচারপতি।