Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

TMC Party Office: তৃণমূলের নতুন ভবন তৈরি, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে পার্টি অফিসের

দ্য ওয়াল ব্যুরো: এতদিন ধরে চলছিল নির্মাণের কাজ। এবার আসন্ন অক্ষয় তৃতীয়ার দিনেই উদ্বোধন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের (TMC Party Office)। বাইপাসের ধারের পুরোনো তৃণমূল ভবন ভাঙা হয়েছিল অনেক দিন আগে। তার পর থেকে শাসক দলের কোনও

TMC Party Office: তৃণমূলের নতুন ভবন তৈরি, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে পার্টি অফিসের

শেষ আপডেট: 29 April 2022 05:54

দ্য ওয়াল ব্যুরো: এতদিন ধরে চলছিল নির্মাণের কাজ। এবার আসন্ন অক্ষয় তৃতীয়ার দিনেই উদ্বোধন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের (TMC Party Office)।

বাইপাসের ধারের পুরোনো তৃণমূল ভবন ভাঙা হয়েছিল অনেক দিন আগে। তার পর থেকে শাসক দলের কোনও কেন্দ্রীয় পার্টি অফিস (TMC Party Office) ছিল না। প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো করতে হচ্ছে। দিদি আগেই বলেছিলেন, যতদিন না নতুন তৃণমূল ভবন তৈরি হচ্ছে ততদিন কাজ চালানোর মতো একটা অস্থায়ী বাড়ি খুঁজতে। এ ব্যাপারে ববি হাকিমদের দায়িত্ব দিয়েছিলেন তৃণমূলনেত্রী।

শাসকদল সূত্রে খবর, সেই বাড়ি খুঁজে পাওয়া গিয়েছে। সেই অস্থায়ী ঠিকানাটিই স্থায়ী বলে বিবেচনা করা হয়েছে। প্রস্তুতও হয়ে গেছে অফিসটি। চলছে শেষ মুহূর্তে কাজ। এবার অফিস শুরুর অপেক্ষা। সব ঠিক থাকলে অক্ষয় তৃতীয় তিথিই সেই বিশেষ দিন হতে চলেছে।

নতুন পার্টি অফিস কোথায়?

রুবি হাসপাতালের দিক থেকে বিমানবন্দরগামী রাস্তায় চিংড়িহাটা মোড়ের আগে বাঁ হাতে পড়ে বাইপাস ধাবা। ঠিক তার পাশেই একটি বড় বাড়ি রয়েছে। সেখানেই নতুন অফিস হবে তৃণমূল নেতৃত্বের। ভাড়ায় নেওয়া হয়েছে বাড়িটি। আগে এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহার হতো। এখন সেটাই তৃণমূল পার্টি অফিস।

বাইপাসের ধারে তপসিয়ায় ২০ বছর ধরে ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দফতরটি। ২০০২ সালের ২০ মে তৈরি হয়েছিল তৃণমূল ভবন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দলের সাংগঠনিক বৈঠকে তা সংস্কারের সিদ্ধান্ত হয়। সেইমতো তৃণমূল ভবন পুরোপুরি ভেঙেও ফেলা হয়।

প্রথমে জানা গিয়েছিল, কর্পোরেট কাঠামোয় গড়ে উঠবে তৃণমূলের সেই পার্টি অফিসই। কনফারেন্স হল, প্রেস কর্নার, নেতৃত্বের বসার জন্য আলাদা আলাদা কেবিন, সেমিনার হল, শাখা সংগঠনগুলির জন্য বিশেষ বন্দোবস্ত, পার্কিং লাউঞ্জ—ইত্যাদি প্রভৃতির নকশা করা হয়েছিল বলে একাংশের দাবি। কিন্তু বছর ঘুরেও একটি ইটও গাঁথা হয়নি।

তাই শেষমেশ নতুন ঠিকানাতেই সরল অফিস। এই ঠিকানাই পাকাপাকি।

জানা গেছে, এই নতুন বাড়িটি দারুণ সুসজ্জিত। গেটের মুখে থাকছে শহিদ বেদি। হালকা ও গাঢ় সবুজ রং রয়েছে বিল্ডিংয়ের বাইরের দেওয়ালে। চলছে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ। ১৫ হাজার বর্গফুটের বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বসার ঘর, রিসেপশন রুম হবে। অন্যান্য ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে লিফট ও সিঁড়ি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকছে একটি ঘর। এছাড়াও বিভিন্ন ফ্লোরে দলের শীর্ষ নেতৃত্বের জন্য আলাদা বসার ঘরও থাকবে। রয়েছে হল ঘর, প্রেস কনফারেন্স রুমও।

মুখে কইমাছ নিয়ে মজা করছিলেন দাদু, দেখছিল নাতনি! ঘটে গেল মর্মান্তিক কাণ্ড


```