Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেহট্টের বিধায়ক তাপস সাহার মাথায় গুরুতর চোট, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছেন।

তেহট্টের বিধায়ক তাপস সাহার মাথায় গুরুতর চোট, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

তৃণমূল বিধায়ক তাপস সাহা।

শেষ আপডেট: 14 May 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর, মাথায় চোট পেয়ে অচেতন হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে তাঁকে কলকাতায় নিয়ে যেতে বলেন চিকিৎসকরা।

জানা গেছে, এর পরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। মাথার চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রের খবর। ব্রেনডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা।

MLA Tapas Saha

একটি সূত্রের খবর, আজ, বুধবার, সকাল আটটা নাগাদ ব্রেনস্ট্রোক নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে। সেখানে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। কিন্তু যত সময় এগোচ্ছিল, শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শেষমেশ তাঁকে রেফার করা হয় কলকাতায়। অ্যাম্বুল্যান্সে আইসিইউ সাপোর্টে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপস সাহার নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই। সে সময়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার পরে তাঁকে বলতে শোনা গেছিল, ‘আমায় আবার ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।’


```