Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

অসমে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, জয়ী পাঁচটি পঞ্চায়েত আসনে, টুইটে জানালেন অভিষেক

কর্মীদের উদ্বুদ্ধ করে অভিষেক এও লেখেন, " এটি শুরু মাত্র। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে ভবিষ্যতে অসমেও আমরা একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব।”

অসমে শক্তি বাড়াচ্ছে তৃণমূল, জয়ী পাঁচটি পঞ্চায়েত আসনে, টুইটে জানালেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 May 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছাড়িয়ে এবার অসমেও তৃণমূল (Trinamool is increasing its strength in Assam)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অসমে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। জয় না এলেও কর্মীরা মাটি কামড়ে পড়েছিলেন। সেই সূত্রে অসমের পঞ্চায়েত নির্বাচনে একাধিক আসনে জয়ী হল বাংলার শাসকদল।

সোমবার সন্ধেই টুইটে এখবর জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইটে অসম তৃণমূলকে অভিনন্দন জানিয়ে অভিষেক লিখেছেন, "অসমে আমরা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছি। এই জয় প্রমাণ করে যে অসমে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা ও সমর্থন অর্জন করছে।

কর্মীদের উদ্বুদ্ধ করে অভিষেক এও লেখেন, " এটি শুরু মাত্র। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে ভবিষ্যতে অসমেও আমরা একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব।”

অসমের পঞ্চায়েত ভোটে মোট পাঁচটি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে জোড়াফুলের প্রার্থীরা। দলীয় সূত্রের খবর, মোট ২৮ টি জেলা পরিষদ আসনে এবং ৪৪টি পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। জয়ীরা হলেন- কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাছাড় গোবিন্দপুর-আলগাপুর আসনে তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বড়ভুঁইঞা।

কর্মীদের নিষ্ঠা এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই এই ফল এসেছে বলে জানিয়ে অভিষেক টুইটে আরও লিখেছেন, "প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল।"


```