Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অযোধ্যার আগে মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধনে জুন মালিয়া, খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ

সোমবার মেদিনীপুর শহর লাগোয়া কাঁসাই নদীর গান্ধীঘাটে রাম, সীতা, হনুমান মন্দিরের উদ্বোধনে পৌঁছে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। মেদিনীপুরে মন্দির উদ্বোধনকে ‘স্বাগত’ জানিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন সাংসদ দিলীপ ঘোষ ।

অযোধ্যার আগে মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধনে জুন মালিয়া, খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ

শেষ আপডেট: 15 January 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: অযোধ্যার আগে বাংলায় রাম মন্দিরের উদ্বোধন। মকর সংক্রান্তির দিনে মেদিনীপুর শহরে ভক্তদের জন্য খুলে গেল রাম মন্দিরের দরজা । সোমবার মেদিনীপুর শহর লাগোয়া কাঁসাই নদীর গান্ধীঘাটে রাম মন্দিরের উদ্বোধনে পৌঁছে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। রাম মন্দির উদ্বোধন নিয়ে মেদিনীপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেদিনীপুরে মন্দির উদ্বোধনকে ‘স্বাগত’ জানিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন সাংসদ দিলীপ ঘোষ ।

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রাম সীতা হনুমানের মন্দির নতুন রূপে তৈরি করা হয়েছে। এদিন বিকেলে বেনারস থেকে আসা ১০ জন পুরোহিত করবেন গঙ্গা আরতি। সকাল থেকেই মন্দিরে পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছিল। বিকেল পর্যন্ত চলে হোম যজ্ঞ। একটি আসনেই থাকবেন রাম, সীতা এবং লক্ষণের মূর্তি। তার পাশে থাকবেন বজরংবালী এবং মহাদেবের বিগ্রহ। 

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। ইতিমধ্যে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর অযোধ্যার অনুষ্ঠানের ছয় দিন আগে মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি সাংসদ দিলাপ ঘোষ। 

বিজেপি নেতার মতে, তৃণমূল একদিকে মুসলিম ভোট পাওয়ার জন্য অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের নিমন্ত্রন প্রত্যাখান করেছে। অন্যদিকে, হিন্দু ভোট বাক্স গোছাতে তৃণমূল পরিচালিত পৌরসভার উদ্যোগে রামসীতা মন্দিরের উদ্বোধন করছে। 

দিলীপ ঘোষের বক্তব্যের নিন্দায় সরব হয়েছেন বিধায়ক জুন মালিয়া ও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান । দুজনের বক্তব্য, ''রাম কি কারও একার? রাম প্রত্যেকের।' তবে তৃণমূল নেতৃত্ব যাই বলুক না কেন মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না শাসক দলের।


```