Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিকিউরিটি গার্ডকে সপাটে চড় তৃণমূল মেয়র পারিষদের, সাফাই ‘অভিভাবকের কাজ করেছি!’

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue) মোকাবিলায় শহর জুড়ে জমে থাকা জলের বিরুদ্ধে অভিযানে নেমেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পুরসভার জরিমানার হাত থেকে রেহাই মেলেনি এসএসকেএম হাসপাতালেরও। এমন আবহেই ডেঙ্গির সচেতনতার প্রচারে গিয

সিকিউরিটি গার্ডকে সপাটে চড় তৃণমূল মেয়র পারিষদের, সাফাই ‘অভিভাবকের কাজ করেছি!’

শেষ আপডেট: 29 July 2023 09:22

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue) মোকাবিলায় শহর জুড়ে জমে থাকা জলের বিরুদ্ধে অভিযানে নেমেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পুরসভার জরিমানার হাত থেকে রেহাই মেলেনি এসএসকেএম হাসপাতালেরও। এমন আবহেই ডেঙ্গির সচেতনতার প্রচারে গিয়ে নির্মীয়মাণ বাড়ির একাধিক জায়গায় জল জমে থাকতে দেখে মেজাজ হারালেন কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ তথা কাউন্সিলর তারক সিং (Tarak sing)। জল জমে থাকার সদুত্তর না পেয়ে সপাটে চড় কষালেন সংশ্লিষ্ট ভবনের এক রক্ষীকে।

ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল সেই ভিডিওকে ঘিরে উঠেছে নিন্দার ঝড়। যদিও তারকবাবুর দাবি, বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। নিজের চড়ের সপক্ষে মেয়র পারিষদের সাফাই, “লোক মরে যাচ্ছে, আপনারা সমালোচনা করবেন! মেয়রের পদত্যাগ চাইবেন। কাউকে বারণ করলে শুনবে না।  আমরা খালি ফাইন করে চুপ করে বসে থাকব নাকি! মেয়র পারিষদ তো মানুষ? একজন দায়িত্বপ্রাপ্ত গার্জেনের কাজ চড় মারা!”

তারকবাবু ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন নিজের ওয়ার্ডের কোথায় কোথায় জল জমে রয়েছে দেখতে বেরিয়েছিলেন। তখনই একটি নির্মীয়মাণ বাড়ির আশেপাশে একাধিক জায়গায় জল জমে থাকতে দেখে তিনি জল জমে থাকার কারণ জিজ্ঞেস করেন।

জবাবে এক সিকিউরিটি গার্ড তাঁকে বলেন, “বৃষ্টি হয়েছে। তাই জল জমেছে। রোদ উঠলেই শুকিয়ে যাবে।” এরপরই মেজাজ হারিয়ে ওই ঠিকা কর্মীকে সপাটে চড় কষান মেয়র পারিষদ।

সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। এভাবে হাতে আইন তুলে নেওয়া যায় কী না, প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। যদিও পরে এই বিষয়ে তারকবাবু বলেন, “আমি যদি অপরাধ করে থাকি ওই লোকটাকে সঙ্গে নিয়ে গিয়ে মামলা করুন আমার নামে!” এরপরই নিজেকে অভিভাবক হিসেবে দাবি করে চড়ের সপক্ষে ব্যাখ্যা দেন তিনি।

আরও পড়ুন: এসএসকেএমকে নোটিস কলকাতা পুরসভার, ববি-অতীন বললেন, ‘ডেঙ্গি নিয়ে কাউকে রেয়াত নয়’


```