Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আগে প্রতারণা, পরে ধর্ষণের অভিযোগ! দল থেকে বহিষ্কৃত অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

বুধবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০১৫ সালে ভোটার কার্ডের কাজের সূত্রে ওই পুরপ্রতিনিধির সঙ্গে পরিচয় হয় তাঁর। তখন কাউন্সিলর বিবাহিত এবং সন্তানের বাবা।

আগে প্রতারণা, পরে ধর্ষণের অভিযোগ! দল থেকে বহিষ্কৃত অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 October 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে গোপন রেখে প্রতারণা, শারীরিক সম্পর্ক গড়ে তোলা - এই অভিযোগে বীরভূমের এক তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ নিল শাসক দল। মামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই অভিযুক্তকে দল থেকে বহিষ্কার (Suspend) করা হয়েছে বলে জানা গেছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নির্দেশেই ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দলীয় নেতৃত্ব। রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক (Rampurhat MLA) আশিস বন্দ্যোপাধ্যায় জানান, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে ওই কাউন্সিলরকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন।

অভিযুক্ত দলের শহর কমিটির সহ-সভাপতি ছিলেন। আশিসের কথায়, দল কোনও অভিযোগকে হালকাভাবে দেখে না। যেই হোক, অপরাধ করলে শাস্তি পাবেই।

বুধবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০১৫ সালে ভোটার কার্ডের কাজের সূত্রে ওই পুরপ্রতিনিধির সঙ্গে পরিচয় হয় তাঁর। তখন কাউন্সিলর বিবাহিত এবং সন্তানের বাবা। কিন্তু সেই তথ্য গোপন করে নাকি যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, মেয়েটির পরিবারও বিয়ের কথাবার্তা শুরু করলে অভিযুক্ত তখন নিজের বৈবাহিক পরিচয় সামনে এনে বিয়ে করতে অস্বীকার করেন। পরে যুবতীর অন্যত্র বিয়ে হয়। তবে তার পরেও নাকি জোর করে সম্পর্ক স্থাপনের ঘটনা ঘটে।

নির্যাতিতার দাবি, জোর করে সম্পর্কের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২০২০ সালে সন্তানের জন্ম হয়। ফলে তাঁর স্বামী সব জেনে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। সেটির রায় এখনও হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট এলাকায়। দলীয় শাস্তিমূলক সিদ্ধান্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```