Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আমডাঙার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজি, তৃণমূল নেতা খুনে উত্তপ্ত এলাকা! 

এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তা তদন্ত শুরু করেছে পুলিশ।

আমডাঙার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজি, তৃণমূল নেতা খুনে উত্তপ্ত এলাকা! 

শেষ আপডেট: 16 November 2023 21:42

দ্য ওয়াল ব্যুরো: জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনার অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার এক তৃণমূলের পঞ্চায়েত প্রধানের খুনের ঘটনা ঘটল। অভিযোগ বোমা মেরে খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে!

ঘটনাটি ঘটেছে,  উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানার কামদেবপুর হাটে। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কামদেবপুর হাটে গিয়েছিলেন রূপচাঁদ মণ্ডল নামে ওই তৃণমূল নেতা। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তারপর তাঁকে লক্ষ্য করে বোমা মেরে পালায় তারা। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান রূপচাঁদ। রক্তে ভেসে যায় আশপাশ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত সাড়ে আটটা নাগাদ সেখানেই  মৃত্যু হয় রূপচাঁদের। 

জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জেতেন রূপচাঁদ। আমডাঙা পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় আমডাঙা। বন্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া কামদেবপুরহাট। জাতীয় সড়কের ওপর যান চলাচলও স্তব্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। দোষীদের অবিলম্বে খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানান গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এদিন রাতেই হাসপাতালে পৌঁছন বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তা তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা। যদিও এব্যাপারে মুখ খোলেননি সাংসদ বা বিধায়ক কেউই। 


```