Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইন্টারভিউয়ের জন্য ডেকে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতা, চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ ছিলই

প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে আগেই ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।

ইন্টারভিউয়ের জন্য ডেকে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতা, চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ ছিলই

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 March 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে আগেই ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, টাকা ফেরতের জন্য চাপ দিতেই সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের নামে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তৃণমূলের অঞ্চল সভাপতি। 

কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার রাতে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার পরই পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকার রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।

এ ব্যাপারে শাসকদলের স্থানীয় নেতাদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ধৃত তৃণমূল নেতার দাবি, "পারিবারিক শত্রুতা থেকে রাজনীতি করা হচ্ছে। পুরোটাই চক্রান্ত।"

পুলিশকে লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, প্রাথমিকে চাকরির জন্য ওই নেতা তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না পাওয়ায় টাকার জন্য চাপ দিতে গত ১৪ মার্চ চাকরির ইন্টারভিউ জন্য একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```