Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

চাকরির নাম করে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে বৃদ্ধাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেতা

প্রকাশ্যে এল ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। অভিযোগ, তাঁর মারধরে গুরুতর জখম হয়েছেন এক মহিলা।

চাকরির নাম করে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে বৃদ্ধাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেতা

শেষ আপডেট: 30 June 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে এল ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। অভিযোগ, তাঁর মারধরে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে ওই মহিলার।

শিউলি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা ফিরোজা বিবির স্বামী শহিদুল গাজি। স্ত্রী ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে এলাকার মানুষকে ধমকানো চমকানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিদুলের অত্যাচারে তারা নাজেহাল। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের নাম করে সে লাগাতার হুমকি দেয় বলেও অভিযোগ।

অভিযোগ, সম্প্রতি বয়স্ক ওই মহিলার কাছ থেকে কয়েক হাজার টাকা নেন শহিদুল। প্রতিশ্রুতি দেন ওই মহিলার ছেলেকে চাকরি দেবেন। কিন্তু চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে যান সমিরন বিবি। আর তাতেই তৃণমূল নেতা শহিদুলের রোষের মুখে পড়েন। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই বৃদ্ধাকে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ শহিদুল গাজির ভাই বহিদুল গাজিকে গ্রেফতার করে। তবে  শহিদুল গাজি ও তার বাবা মা বাড়ি থেকে পালিয়ে যায়। শহিদুলকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন এলাকার মানুষ। অবশেষে রবিবার রাতে পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করে পুলিশ।


```