Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘তিন দিনকার যোগী, দিদির কান ভাঙিয়েছেন, দেবাংশুকেও হারাবেন’, টিকিট না পেয়ে রচনাকে তোপ অসিতের

প্রবীণ এই নেতার দাবি, যারা ‘মুখোশ’ পরে থাকে, দিদিমণি আজকাল তাদেরই বেশি পছন্দ করছেন।

‘তিন দিনকার যোগী, দিদির কান ভাঙিয়েছেন, দেবাংশুকেও হারাবেন’, টিকিট না পেয়ে রচনাকে তোপ অসিতের

অসিত মজুমদার ও রচনা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 March 2026 18:50

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) টিকিট না পেয়ে এবার প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)। আর তাঁর নিশানায় সরাসরি তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। রবিবাসরীয় দুপুরে চুঁচুড়ায় দাঁড়িয়ে রচনার বিরুদ্ধে ‘দিদির কান ভাঙানোর’ বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, রচনার জন্যই চুঁচুড়ায় দলের নতুন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ‘ভরাডুবি’ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনবারের এই প্রাক্তন বিধায়ক।

রচনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ নালিশ

এদিন চুঁচুড়ায় দেবাংশুর হয়ে প্রচারে বেরিয়েছিলেন রচনা। তার পরেই মেজাজ হারিয়ে অসিতবাবু বলেন, “কে রচনা? তিন দিনকার যোগী! এদের মতো লোক দলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্বে দল শেষ হয়ে যাবে। আমার টিকিট না পাওয়ার পিছনে ওর হাত রয়েছে। ও দিদির কান ভারী করেছে। আমরা শহুরে ফ্যাশনে স্নো-পাউডার মেখে এক ঘণ্টা অন্তর মুখ পরিষ্কার করি না। আমরা লড়াই করা লোক।” প্রবীণ এই নেতার দাবি, যারা ‘মুখোশ’ পরে থাকে, দিদিমণি আজকাল তাদেরই বেশি পছন্দ করছেন।

দ্বন্দ্বের আঁচ এতটাই চড়েছে যে, রচনাকে নির্দল হিসেবে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অসিত মজুমদার। তাঁর হুঙ্কার, “ওর দম থাকলে নির্দল হয়ে দাঁড়াক, আমিও দাঁড়াব। যদি ওর থেকে ১০ গুণ বেশি ভোট না পাই, তবে ন্যাড়া হয়ে সারা হুগলি জেলা ঘুরব। সিঙ্গুর, নন্দীগ্রাম বা নানুর— ও কী দেখেছে? শহরাঞ্চলের মানুষ ওকে পছন্দ করে না বলেই গতবার ওকে ৮ হাজারে হারিয়েছিল, আর আমাকে ২১ হাজারে জিতিয়েছিল।”

রাজনৈতিক মহলের মতে, অসিত ও রচনার সংঘাতের সূত্রপাত সাংসদ তহবিলের টাকায় একটি স্কুলে স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে। সেখানে গিয়ে অসিতবাবু ঝামেলা পাকানো ও শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে ক্ষুব্ধ ছিল নবান্নও। যদিও পরে রচনাকে ‘বোন’ বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন অসিত, কিন্তু তাতে আর চিঁড়ে ভেজেনি। টিকিট কাটার পর ক্ষুব্ধ অসিতের টিপ্পনী, “দিদিমণি ও অভিষেক দলের সর্বময় কর্তা, আমাদের মতো চুনোপুঁটিদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেননি।”

অসিতের এই নজিরবিহীন আক্রমণকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রচনা বন্দ্যোপাধ্যায়। হেসেই তিনি বলেন, “বিষয়টা অত্যন্ত হাস্যকর। উনি অভিজ্ঞ মানুষ, ওঁকে এই সব ‘বোকা বোকা’ কথা বলতে বারণ করুন। উনি এখন ‘পাস্ট’ (অতীত), ওঁকে নিয়ে আলোচনা করবেন না। সামনে যে আসছে তাকে নিয়ে ভাবুন।”


```