Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

টিকিট না পেয়ে অভিমানী, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত মজুমদার !

মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁর জায়গায় চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। বেদনাহত অসিতবাবু বলেন, "বাম আমলে ভোটে জিতে বিধায়ক হয়েছি। এখন দলের সুদিন, এবার আর প্রার্থী করা হল না আমাকে।"

টিকিট না পেয়ে অভিমানী, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত মজুমদার !

তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 17 March 2026 20:16

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টিকিট না পেয়ে ভেঙে পড়লেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদার (Asit Majumder)। টানা তিন বারের বিধায়ক জানিয়ে দিলেন রাজনীতির মঞ্চে আর নয়।

২০১১ সালে চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয়ী হন অসিত মজুমদার। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের (TMC Candidate List 2026) পর দেখা যায়, তাঁর জায়গায় চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)। বেদনাহত অসিতবাবু বলেন, "বাম আমলে ভোটে জিতে বিধায়ক হয়েছি। এখন দলের সুদিন, এবার আর প্রার্থী করা হল না আমাকে।"

গলায় আক্ষেপের সুর বিদায়ী বিধায়কের। বললেন, "আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে। আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল এবার দিল না কেন। দলের লোকের আমাকে ভালোবাসে। তাই ওদের মন ভেঙে গেছে। এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে।" 

 

একইসঙ্গে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করলেন অসিতবাবু। জানালেন, এবার থেকে বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাবেন। বললেন, "একদম তো বেকার হয়ে যাইনি, আবার দরকার বলে ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি? আমারও দলের একটা পরিবার আছে। তাদের সাথে আলোচনা করব। এরপর ভেবে দেখব কী করা যায়।"


```