Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় কাউন্সিলর, বিয়ে করতে রাজি হননি বলে হুমকির অভিযোগ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূল কাউন্সিলারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হামলার অভিযোগ আনলেন রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযুক্ত, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দে অবশ্য পুরো বিষয়টাই অস্বীকার করেছেন।

তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় কাউন্সিলর, বিয়ে করতে রাজি হননি বলে হুমকির অভিযোগ

শেষ আপডেট: 15 December 2023 15:01

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূল কাউন্সিলারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হামলার অভিযোগ আনলেন রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযুক্ত, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দে অবশ্য পুরো বিষয়টাই অস্বীকার করেছেন। তিনি জানান, দল কখন তদন্ত করবে সেই অপেক্ষাতেই রয়েছেন তিনি।  

 পাপিয়ার অভিযোগ, সম্প্রতি মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাড়িতে ঢুকে তাঁর বাবা, মা, দাদাকে গালিগালাজ করে প্রতীক। তাঁকে বিয়ে না করলে ঘরের বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেয়। তিনি বলেন, “ওদের হুমকিতে অসুস্থ হয়ে পড়েছি আমি। মাইল্ড অ্যাটাক হয়। সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। ওরা আমাকে বলে বিয়ে না করলে দল ছাড়তে হবে। ওয়ার্ড অফিসে বসা যাবে না।” সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পাপিয়া। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীক দের। কিন্তু বর্তমানে পাপিয়া সেই সম্পর্ক রাখতে নারাজ। প্রতীকের পাল্টা অভিযোগ কাউন্সিলার সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়ার পরেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। এখন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন। প্রতীক বলেন, “আমি কাউকে কোনও হুমকি দেইনি। ওয়ার্ড অফিসের করুণ দশার জন্য তিনি সেখানে বসতে পারছেন না। আমাকে তোলাবাজ বলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন। তোলাবাজি করলে আমার বাড়ি-গাড়ি হত। সে সব কিছুই হয়নি। যাঁরা বলছেন, তাঁদের জীবনযাত্রাও সবাই দেখছে। কেউ কারও বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে, কিন্তু সত্যতা প্রমাণ করতে হবে।”

 সুবিচার পাওয়ার জন্য পুলিশের পাশাপাশি দলকেও গোটা বিষয়টি জানিয়েছেন পাপিয়া। দল কী ব্যবস্থা নেয়, সেদিকেই তিনি তাকিয়ে আছেন বলে জানান। অন্যদিকে প্রতীকেরও বক্তব্য, দল তদন্ত করুক। তিনি যদি দোষী হন, দল যে শাস্তি দেবে মাথা পেতে নেওয়ার জন্য তিনি তৈরি আছেন বলে জানান।


```