Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

WB Election: শিশুদের নিয়ে প্রচার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থীর! অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

সোমবারই রাজ্যে একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রও। ওই কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুরজিৎ রায়কে। এই নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। 

WB Election: শিশুদের নিয়ে প্রচার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থীর! অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2026 10:51

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচার শুরু হতেই রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করতে শুরু করেছে। কয়েকদিন আগে এক বিজেপি প্রার্থীর (BJP Candidate) বিরুদ্ধে মানুষকে টাকা দেওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল (TMC West Bengal)। এবার তাঁদের বিরুদ্ধে শিশুদের দিয়ে প্রচার করানোর অভিযোগ আনা হল।

বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে নাবালক-নাবালিকাদের ব্যবহার (Minor in BJP Rally) করা হয়েছে! এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগের কেন্দ্র পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থীর প্রচারে কয়েকজন কচিকাঁচাও অংশ নিচ্ছে। এই ঘটনাকে ঘিরেই সরব হয়েছে তৃণমূল।

তাদের দাবি, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শিশুদের এইভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহার করা যায় না। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে রাজ্যের শাসক দল। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

এদিকে, সোমবারই রাজ্যে একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রও। ওই কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুরজিৎ রায়কে।

এই নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। ফলে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হতে পারে বলে দাবি শাসক দলের। অভিযোগে বলা হয়েছে, সুরজিৎ রায় আগে নন্দীগ্রাম-২ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়াও, তাঁর বর্তমান পদ (Additional Director of Land Records) তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রিটার্নিং অফিসারের ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পদে পক্ষপাত, স্বার্থের সংঘাত বা স্বাধীনতার অভাব দেখা দেয়, তবে তা ভোটারদের আস্থা ও নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কমিশনকে একথাও মনে করিয়ে দিয়েছে শাসক দল। তাই ভোটের স্বচ্ছতা বজায় রাখতে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

তবে এখনও পর্যন্ত এই সব অভিযোগ নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে ভোটের আগে একের পর এক অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।


```