Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

লিলুয়ায় তরোয়াল হাতে তাণ্ডব, ইটবৃষ্টিতে আহত বহু! ভোটের মধ্যেই শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ

লিলুয়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীদের সঙ্গে বর্তমান প্রার্থী তাপস মাইতির সমর্থকদের মধ্যে এই দ্বন্দ্ব বহুদিনের। রবিবার রাতে সেই চাপা উত্তেজনাই বিস্ফোরণের আকার নেয়।

লিলুয়ায় তরোয়াল হাতে তাণ্ডব, ইটবৃষ্টিতে আহত বহু! ভোটের মধ্যেই শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 April 2026 12:40

দ্য ওয়াল ব্যুরো: ২৬-এর ভোটের আবহে (West Bengal Assembly Election 2026) হাওড়ার লিলুয়ায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ রূপ নিল। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাগার বাগান এলাকায় রবিবার রাতের ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়ায় (Domjur TMC Clash)। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদিও প্রাথমিকভাবে তিনজনের আঘাতের কথা নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, লিলুয়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীদের সঙ্গে বর্তমান প্রার্থী তাপস মাইতির সমর্থকদের মধ্যে এই দ্বন্দ্ব বহুদিনের। রবিবার রাতে সেই চাপা উত্তেজনাই বিস্ফোরণের আকার নেয়।

স্থানীয়দের দাবি, একদল যুবক বন্ধুর জন্মদিন উপলক্ষে এলাকায় আনন্দ করছিলেন। কেক কাটা চলাকালীন হঠাৎ অন্য একটি গোষ্ঠীর কয়েকজন সেখানে এসে গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। সেই মুহূর্ত থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। বচসা থেকে শুরু হয়ে মুহূর্তে তা মারামারিতে পরিণত হয়। লাথি-ঘুষির পাশাপাশি ইট ছোড়াছুড়িও শুরু হয় দুই পক্ষের মধ্যে।

সংঘর্ষের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক হাতে ধারালো তরোয়াল নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁকে ঘিরে আতঙ্কে ছুটোছুটি করছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি এক মহিলা প্রতিবাদ জানাতে এগিয়ে এলে তাঁকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই দৃশ্যই এলাকায় আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। সঙ্গে মোতায়েন করা হয় র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর উপস্থিতিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

ঘটনার জেরে দু’পক্ষের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কারা এই সংঘর্ষে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং কীভাবে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

সব মিলিয়ে, নির্বাচনের মুখে লিলুয়ার এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, রাজনৈতিক অন্দরকলহ কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ - শান্তি বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।


```