Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃণমূলের পার্টি অফিস দখল নিয়ে সংঘর্ষ, একদিন পরেও দোকান খুলতে ভয় পিয়াসারার ব্যবসায়ীদের

দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে তারকেশ্বরের পিয়াসারা এলাকা। সইদুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ ওঠে। তারপরেই পিয়াসারা বাজারের পিছনের গ্রাম আয়মা পাহাড়পুরের বাসিন্দা তৈয়েবা বেগম ও তহুরা বেগম বাড়িতে একাধিক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।

তৃণমূলের পার্টি অফিস দখল নিয়ে সংঘর্ষ, একদিন পরেও দোকান খুলতে ভয় পিয়াসারার ব্যবসায়ীদের

শেষ আপডেট: 27 November 2023 19:12

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভরা বাজারে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইদুল মোল্লাকে কোপানোর পর সোমবারও দিনভর থমথমে তারকেশ্বরের পিয়াসারা। রবিবার ঘটনাটি ঘটার পর আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা। ভয় পাচ্ছেন দোকান খুলতে। পুলিশ মোতায়েন থাকলেও দিনভরই বাজারে লোকজনের সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কম। আবার যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য ব্যবসায়ীদের আশ্বস্ত করছেন পুলিশ। রবিবারের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্ৰেফতার করা হয়েছে।

দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে তারকেশ্বরের পিয়াসারা এলাকা। সইদুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ ওঠে। তারপরেই পিয়াসারা বাজারের পিছনের গ্রাম আয়মা পাহাড়পুরের বাসিন্দা তৈয়েবা বেগম ও তহুরা বেগমের বাড়িতে একাধিক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। ঘটনায় গুরুতর জখম শেখ সইদুল মোল্লা বলেন, “একটি চায়ের দোকানের সামনে বসেছিলাম। হঠাৎ কয়েকজন এসে টাঙ্গি দিয়ে আঘাত করে আমাকে। প্রাণ বাঁচাতে চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকেও কোপায়। বেশ কয়েকদিন যাবৎ এক প্রভাবশালী ব্যবসায়ীর নেতৃত্বে তৃণমূলের নতুন সংগঠন তৈরি হয়েছে। তারাই এই ঘটনা ঘটিয়েছে।”

ঘটনায় জখম এক তৃণমূল কর্মী মুন্সি মুকাদ্দার বলেন, “শেখ সইদুল মোল্লা-সহ বেশ কয়েকজন পার্টি অফিস দখল করতে আসে। আমি পার্টি অফিসের সামনে ছিলাম। আমাকে মারধর করে। কোনওরকমে প্রাণে বেঁচে যাই আমি। এরপর স্থানীয় বাসিন্দারা সইদুলকে মারধর করে।” মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


```